নোংরা ফাল্গুনে পিশাচের আগুনে
২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিশাচের হাতে জ্বলছে আগুন,
দেশ জুড়ে আজ নোংরা ফাল্গুন।
পুড়ছে জীবন, পুড়ছে দেহ,
কখন কোথায় জানে না কেহ।
পিশাচের মনের গোপন কোঠায়,
যে আগুন ছিল নিত্য ঘুমায়।
হঠাৎ করে আজকাল ফের
গোপন কোঠা হতে হল সে বের
জ্বালাতে মানুষ, পোড়াতে প্রাণ,
পোড়া মাংসের নিতে ঘ্রাণ।
তার চোখে জমা বিষাদ আগুনে
দেশ জুড়ে এই নোংরা ফাল্গুনে
পুড়ছি আমি, পুড়ছো তুমি
পুড়ছে প্রিয় জন্মভূমি।
কোন অভিশাপে কে যে জ্বলে
পিশাচদের ঐ রোষানলে,
কেউ জানি না, হয়তো জানি
একটু অথবা অনেকখানি।
কি লাভ তাতে, কিইবা করার
অপেক্ষা শুধু পুড়ে মড়ার।
দেশজুড়ে আজ নোংরা ফাল্গুন
মৃত্যু’র ফুল জড়ায়ে বুকে,
একটু একটু অনেকখানি
মরছি সবাই ধুঁকে ধুঁকে।
মরছে মানুষ, জ্বলছে দেশ
অভাগা এই বাংলাদেশ।
কার স্বার্থে পুড়ছে কে?
কার অপরাধে মরছে কে?
কেউ জানে না! সবাই জানে
অসহায় সবে নিজ উঠানে।
এমন দেশ কি চেয়েছে কেউ
নোংরা ফাল্গুনের ভয়াল ঢেউ
মোরা এমন দেশ চাইনি
যেখানে কান্না আসে রোজ,
এমন গণতন্ত্র চাইনি মোরা
যেথা নেই মানবতার কোন খোঁজ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন