somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ The Perfect Wave (2014) (Adventure & Travel Movie Review - পর্ব ০১)

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একজন মানুষের জীবনে অনেক ধরণের ভালবাসা থাকে, সেইভালবাসা প্রেক্ষাপট অনুযায়ী পরিবর্তিত হয়। এই ভালবাসার ভিন্ন ভিন্ন আধারের মাঝে জড়িয়ে থাকা এক যুবা’র জীবনের একটি বিশেষ সময়ের কাহিনী নিয়ে গড়ে উঠেছে মুভি “The Perfect Wave”। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি এডভেঞ্চার প্রিয় মানুষের জন্য নির্মিত একটি ছবি, যার কাহিনী একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

ইয়ান ম্যাককরম্যাক নামক এক তরুনের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিটি। নিউজিল্যান্ডের সমুদ্রের জলে সারফিং করে বেড়ে ওঠা ইয়ান ম্যাককরম্যাক এর স্বপ্নের খোঁজ এমন একটি পারফেক্ট ওয়েভ, যা প্রতিটি সার্ফারের জন্যই পরম আকাঙ্ক্ষার। আর এই স্বপ্নের ঢেউয়ের খোঁজে নিজের গাড়ীটি বিক্রি করে দিয়ে বাবা-মা’র অমতে বেড়িয়ে পড়ে বাসা হতে, সাথে সঙ্গী হিসেবে নিয়ে যায় ঘনিষ্ঠ সবচেয়ে কাছের বন্ধুটিকে। এক এক করে তারা অস্ট্রেলিয়া, দক্ষিণপূর্ব এশিয়া হয়ে মরিশাসে এসে পৌঁছয় সেই স্বপ্নের খোঁজে।

এই ভ্রমণ পথে ম্যাককরম্যাকের পরিচয় হয় রূপসী তরুণী এনাবেলা’র সাথে, পরিচয় থেকে বন্ধুত্ব এবং প্রেম। এভাবে চলতে চলতে একদিন রাতের বেলা সার্ফিং করতে গিয়ে ম্যাককরম্যাক পানির নীচে আক্রান্ত হয় জেলি ফিসের বিষাক্ত লালায়। মৃত্যু যন্ত্রণায় ছটফট করা ম্যাককরম্যাক একসময় মেডিক্যাল সাইন্সমতে মৃত হয়েও আবার বেঁচে ওঠে। এই জায়াগায় যেমন ঘটনার মূল বক্তব্য তুলে ধরা হয়েছে, তেমনই এই জায়াগায় এসে আমার কাছে মনে হয়েছে ভারতীয় মুভিগুলোর কথা। যেখানে অলৌকিকভাবে যে কোন কিছু ঘটানো হয় কাহিনীর স্বার্থে। মৃত মানুষ জীবিত হয়ে যায়। এখানেও প্রায় তেমন অলৌকিকভাবেই ম্যাককরম্যাক বেঁচে ওঠে। কিন্তু এই জায়গাতেই মূল বক্তব্য চলে এসেছে সিনেমাটির, আর তা হল ভালবাসার গল্প। প্রেমিকার ভালবাসা, শখ এবং স্বপ্নের ভালবাসা, মায়ের ভালবাসা, ঈশ্বরের ভালবাসা।

ম্যাককরম্যাক ছোট বেলায় ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, বিশ্বাস করে না ঈশ্বর বলে কেউ আছে। তার মা আবার ঘোরতর ঈশ্বর বিশ্বাসী। তো শেষ অংশে এসে ম্যাককরম্যাকের মা’র ঈশ্বরের কাছে ছেলের প্রাণের জন্য প্রার্থনা এবং মৃত ছেলে পুনরায় বেঁচে ওঠা কিছুটা ভারতীয় ফিল্মের মত আজগুবি মনে হবে আপনার কাছে। কিন্তু এরপরের মেসেজটুকু খুব গুরুত্বপূর্ণ। এই দুর্ঘটনা আর বেঁচে ওঠার মাঝ দিয়ে ম্যাককরম্যাকের ভালোবাসায় আসে পরিবর্তন, কি সেই পরিবর্তন? সার্ফিং বাদ দিয়ে অন্যকিছু? নাকি ঈশ্বরের প্রতি অবিশ্বাস দূর হয়ে বিশ্বাস? জানতে দেখুন এই চমৎকার সব ন্যাচারাল ভিউ সমৃদ্ধ স্পটে নির্মিত এই মুভিটি।

সমালোচকদের চোখে গত বছর মুক্তিপ্রাপ্ত এই মুভিটি খুব একটা মানত্তীর্ণ না হলেও ট্র্যাভেলিং আর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে ভালো লাগবে ছবিটি। আর সার্ফিং যদি ভালবাসেন তবে তো মাস্ট ওয়াচ মুভি এটি আপনার জন্য।

সামারি ইনফোঃ
The Perfect Wave (2014)
Director: Bruce Macdonald
Writers: Roger Hawkins, William A. Wood III
Stars: Scott Eastwood, Cheryl Ladd, Patrick Lyster
IMDb Rating: 4.5

অফিসিয়াল ট্রেইলারঃ
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৯
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×