চাওয়া অতঃপর পাওয়া
১৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাওয়াএকটুখানি ছায়া খুঁজি
তোমার আঁচল তলে,
আষ্টেপৃষ্ঠে জড়ানো শত
দুঃখ জ্বালা ভুলে।
একটুখানি ভালবাসা
এতোটুকুন আদর,
পৌষের হিম শীতে যেমন
উষ্ণতার চাদর।
একটুখানি মায়ার বাঁধন
একটুখানি স্নেহ,
একটুখানি অনেককিছু চায়
ক্লান্ত এই দেহ।
একটুখানি কাছে আসা
একটা নিবিড় চুম্বন,
একটুখানি ছোঁয়ার মাঝে
শত জনমের কম্পন।
==========================================
অতঃপরঐ যে দূরে উড়ছে ঘুড়ি
উড়ছে আমার স্বপ্নপুরী,
যেথায় তোমার নিত্য বসত
আর তোমায় ঘিরে স্বপ্নগুলি।
=========================================
পাওয়াঅনেকখানি কষ্ট পেলে
নয়ন দুটি ভিজলে জলে,
নিথর ঠোঁটের মৃদু কাঁপন
নির্বাক কিছু যায় যে বলে।
হয়ত বলে, হয়ত না
ভালবাসার যাতনা,
ভালবেসে পুড়ছি আমি
তুমি কেন দেখছ না?
দেখছ তুমি তুচ্ছ করে
হাঁটছি তোমার পথটি ধরে,
তোমার মাঝে কেন্দ্র করে
ঘুরছে জীবন চক্রাকারে।
জটিল এই চক্রটাকে
বুঝবে তুমি? হয়ত না,
বলবে তুমি গল্প হাজার
আমার গল্প শুনবে না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন