সপ্তাহখানেক হল আমার বাসা হতে আমার ব্যবহার্য ডিজিটাল গ্যাজেটগুলো চুরি হয়ে গেছে। ল্যাপটপ, স্মার্ট ফোন দুটো। এই চুরির পর বুঝতে পারছি আমরা কতটুকু ডিপেন্ডেণ্ট এই সব ডিজিটাল গ্যাজেটগুলোর উপর। আগে আধবেলা নেটের লাইন না থাকলে অস্থির লাগতো, আর এখন ফুলটাইম শুধু নেটহীন নয়, গেজেট বিহীন সময় কাটাচ্ছি। কেমন যেন নাই নাই মনে হয় সবকিছু। আমার প্রফেশনাল ক্যারিয়ারের সব ফাইল, ই-বুক, ভ্রমণের যত ছবি আর রাজ্যের যত গান সব ছিল ঐ ল্যাপটপে; ছিল আমার সকল লেখা।
এখন বুঝতে পারছি আমরা কতটা যান্ত্রিক নির্ভর জীবন পার করছি। কলেজ লাইফে কীভাবে সময় কেটেছে ভাবার চেষ্টা করতেই অনেক স্মৃতি মনে পড়ে গেল। সেই সময়-প্রথম আলো, কালবেলা-সাতকাহন, অথবা কড়ি দিয়ে কিনলাম সাথে নিয়ে কীভাবে সময়গুলো কেটে যেত, ফিতার ক্যাসেটের প্রতি আধঘণ্টায় পিঠ পাল্টে দেয়ার জন্য বিছানা ছেড়ে উঠতে হত... বিকেল থেকে রাত অবধি বন্ধুদের সাথে লক্ষ্যহীন হেঁটে চলা...।।এরকম স্মৃতি। আসলেই জীবন বড় যান্ত্রিক হয়ে গেছে। যাই হোক, সামনের কয়েকমাস হয়ত নিয়মিত হতে পারবো না। তবে সিরিজগুলো চেষ্টা করব চালিয়ে নিতে। বিশেষ করে রন্তু সিরিজের শেষ দুটি পর্ব, ভ্রমন সঙ্কলন এগুলো চালিয়ে নিব। সামনের মাসে ১৫ দিনের জন্য ভারত ভ্রমনে যাচ্ছি (যদি সবকিছু ঠিকঠাক থাকে, মজার ব্যাপার সকল টিকেট কনফার্ম করার পর চুরির ঘটনাটি ঘটেছে, আগে ঘটলে ট্যুর অনায়াসে ক্যান্সেল করতাম, আমি নিজে আবার ট্যুর লিডার
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



