somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদয়ের মৃত্যু হয়েছিল যে রজনীতে (অনুগল্প)

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রিমি আর হিমেল বুঝে উঠতে পারছে না, তাদের দিদা হুট করে এত ক্ষেপে উঠল কেন? খুব শখ করে তারা দুই ভাই-বোন দিদা’র জন্মদিন পালন করার জন্য আয়োজন করেছিল আজ। কিন্তু দিদাকে সারপ্রাইজ দিতে গিয়ে তারা নিজেরাই সারপ্রাইজড হয়ে গেছে, কিন্তু দুঃখ-কষ্টে। কখনো দিদা'র জন্মদিন পালন হয় না, দিদা সবসময় কেমন মনমরা আর গম্ভীর হয়ে থাকে; ছোট বেলা থেকেই তারা দেখে আসছে। দিদাকে এসব জিজ্ঞাসা করলে কেমন রাগী চোখে তাকায়, ভয়ে সবসময় ওরা আর ঘাটায় না তাকে। এবার বাবার কাছ থেকে দিদা'র জন্মতারিখ জেনে নিয়ে গোপনে তারা দুই ভাই-বোন এই সারপ্রাইজের আয়োজন করেছিল। দিদা’কে হিমেলের রুমে নিয়ে গিয়ে কেকের সামনে দাঁড় করিয়ে “হ্যাপী বার্থ ডে” বলে উইশ করে চমকে দেয়ার চেষ্টা ছিল, কিন্তু দিদা ঠাস করে রিমি’র গালে চড় দিয়ে কেকটাকে লাথি দিয়ে ফেলে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। রিমি আর হিমেল ভগ্ন হৃদয় নিয়ে বসে রইল ড্রইং রুমের এক কোনে। ২০৬৬ সালের ০১লা জুলাইয়ের এই মধ্যরাতের শুরুর লগ্নে দুই ভাইবোন এর গাল বেয়ে অশ্রু ঝড়ে পড়ল নীরবে।

অন্যদিকে মিসেস আহমেদ তার নিজরুমে ডুকরে কেঁদে যাচ্ছেন, ঝরঝর করে ঝড়ে পড়ছে দু’গাল বেয়ে অশ্রু ধারা। ৬৩ বছর বয়সী বৃদ্ধার কুঁচকে যাওয়া গালের শুষ্ক চামড়া বেয়ে ঝড়ে পড়ছে অনেক অনেক জমে থাকা বেদনার জলধারা। আজ থেকে ঠিক চল্লিশ বছর আগে, ২০১৬ সালের ০১লা জুলাই, বাবা-মা আর ছোট ভাইয়ের সাথে তার জন্মদিন সেলিব্রেট করতে যায় গুলশানের “হলি আর্টিসান” নামক রেস্টুরেন্টে। তারপর ঘটে যায় সেই কাল রাতের ঘটনা সকল, যার গ্লানি আর ভীতি আজও বয়ে বেড়ান মিসেস আহমেদ। সেই তের বছরের কিশোরী বালিকা চোখের সামনে দেখেন ভয়াবহ বীভৎস হত্যাযজ্ঞ, একে একে বিশটি মানুষের মৃত্যু। সারা রাত জুড়ে সেই তাণ্ডবের সাথে আরও অনেক নির্মম সত্যর মুখোমুখি হতে হয় তাকে... তারপর আরও অনেক অনেক ঘটনা... নিজের অস্তিত্বের মূলে নাড়া দেয়া সব ঘটনা... সেই সময়ে মানসিক ভারসম্য হারিয়ে বেশ কিছুদিন তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। ধীরে ধীরে সময়ের সাথে সাথে আপ্রান চাপা দিয়ে এসেছেন সেই দুঃস্মৃতি সব। প্রতি বছর তার জন্মদিন এলে, আর রমজান এবং ঈদের সময় ঘনিয়ে এলে তিনি ভুলে থাকার আপ্রান চেষ্টা করেন সেই দুঃখের রজনীটি’র কথা। যেই রজনীতে মৃত্যু হয়েছিল তার হৃদয়ের...

(অনুগল্পের সব চরিত্র কাল্পনিক...)

অটঃ ০১লা জুলাইয়ের ঘটনায় সত্যি দুদিন স্তব্ধ হয়ে ছিলাম। এই ঘটনা হাজারো মানুষের জীবনে নানানরূপে দুঃস্বপ্ন হয়ে হানা দিবে বারংবার। আমি যে কোন একটি চরিত্রকে বেছে নিয়ে কিছু লেখার চেষ্টা করেছিলাম। যা লিখতে চেয়েছিলাম, যা বলতে চেয়েছিলাম, তার কিছুই পারি নি, পারছি না। ভুলে যেতে চাই সেই কাল রাতটি’কে। এমন রাত যেন আর না আসে আমাদের জীবনে।

সবার প্রতিটি ক্ষণ নিরাপদে কাটুক, ভাল কাটুক। আল্লাহ্‌ সকলের মঙ্গল করুন এই দোয়া রইল।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৬
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×