somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা By প্রিন্স মাহমুদ - (প্রথা ভাঙ্গা এক অনন্য সৃষ্টিকর্ম, যা আজো হৃদয়ে দোলা দেয় নব্বই দশকের তরুন-যুবা'দের মনে।)

০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইদানীং ইউটিউবেই গান শোনা হয়, মোবাইল বা ল্যাপটপ যেখানেই হোক, আগের মত আর খুব বেশী মেমরী চিপে থাকা গান বাজানো হয় না। তো ইদানীং ইউটিউব প্রায়ই অনেক পছন্দের গান র্যা ন্ডম সিলেকশনে প্লে করে দেয় শ্রোতার পছন্দের ধরন বিশ্লেষণ করে। তো ইদানীং প্রিন্স মাহমুদ এর এ্যালবামগুলোর গান প্রায়ই বেজে উঠে ইউটিউবে বাংলা ব্যান্ড সংগীত প্লে করলে। বেশ কয়েকদিন ধরেই “ক্ষমা” এলবামটির গানগুলো অটো শাফল হয়ে বেজে উঠে। তো গতকাল গান শুনতে শুনতে মনে পড়ে গেল ক্ষমা এ্যালবামের রিলিজের সময়কার বেশ কিছু স্মৃতি। ভ্রমণ ছাড়া পোস্ট প্রায় করাই হয় না। একে তো ব্লগে অনিয়মিত; তার উপর শ’খানেকের উপর ভ্রমণ পোস্ট জমে গেছে স্মৃতির ডায়েরীতে; যারা শব্দ হয়ে ঠাই পেতে ব্যাকুল ব্লগের পাতায়। তারপরও নিজেকে সামলাতে পারছি না এই এ্যালবাম নিয়ে কিছু কথা বলা থেকে বিরত রাখতে।

বাংলা ব্যান্ড জগতে তখন মিক্সড এ্যালবাম নামের ঝড়ের শুরুর সময়কাল। আশিকুজ্জামান টুলু ভাই এর হাত ধরে “স্টারস-০১” এবং “স্টারস-০২” এ্যালবাম দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল; তার পরিপূর্ণতা নিয়ে বাংলা ব্যান্ড জগতে আবির্ভূত হলেন প্রিন্স মাহমুদ নামের এক জাদুকর। একের পর এক জাদুময় সব এ্যালবাম উপহার দিয়ে মিক্সড এ্যালবাম এর দশকে পরিণত করেছিলেন নব্বই এর দশকের প্রায় পুরোটা সময় জুড়ে। তো এই প্রিন্স মাহমুদের তৃতীয় ব্যান্ড মিক্সড এ্যালবাম ছিল “ক্ষমা”। আগের দুটো ছিল “শক্তি” এবং “ওরা এগারো জন”।

প্রিন্স মাহমুদের আরও অনেকগুলো মিক্সড এ্যালবামই হিট, সুপার হিট হয়েছে; শ্রোতা প্রিয় হয়েছে। কিন্তু এই “ক্ষমা” এ্যালবামটি ছিল সবচাইতে ব্যতিক্রম। নব্বই দশক এর মহীরুহ তারকাদের মধ্যে যে চারজন প্রায় প্রতিটি এ্যালবামেই থাকতেন; তারা হলেনঃ প্রয়াত আইয়ুব বাচ্চু, জেমস, হাসান আর শাফিন আহমেদ। কিন্তু মজার ব্যাপার হল এই চারজনের কেউই ছিলেন না এই এ্যালবামে। হ্যাঁ, তারপরও পুরো দেশ কাপিয়েছে সেই বছর যে এ্যালবামটি, তার নাম হল “ক্ষমা”।

এ্যালবাম সারসংক্ষেপঃ
এ্যালবামঃ ক্ষমা
প্রকাশনা ব্যানারঃ সাউন্ডটেক
সালঃ ১৯৯৬
মোট গানঃ ১২টি
সুরকারঃ প্রিন্স মাহমুদ (১১টি)
গীতিকারঃ প্রিন্স মাহমুদ, লতিফুল ইসলাম শিবলি, কবির বকুল, ভুপেন হাজারিকা

যাদের গান ছিলঃ
শিল্পী - ব্যান্ডঃ
মাকসুদ – ফিডব্যাক
পার্থ – সোলস
খালিদ – চাইম
ফজল – নোভা
টিপু - অবসকিউর
ইকবাল আসিফ – লিজেন্ড
টুলু – আর্ক
চন্দন – উইনিং
বাবনা – ওয়ারফেইজ
বগি – রেনেসাঁ
আজম খান – উচ্চারণ
পলাশ – আধুনিক

গান রিভিউঃ
ক্ষমা এ্যালবামের মাকসুদের গাওয়া “মন নিয়ে যন্ত্রনা” গানটি ফিডব্যাক এর বাইরে মাকসুদের সবচাইতে শ্রোতাপ্রিয় গান বলে মনে করা হয়। এ্যালবামের প্রথম গান শুনেই তখন বলে উঠেছিল তরুন প্রজন্ম, “পয়সা উশুল”! কিন্তু আরও গান যে বাকী আছে। খালিদ এর “আবার দেখা হবে”, টিপুর “চাঁদ জাগা এই রাতে”, আশিকুজ্জামান টুলু’র “প্রিয় কবিতা" গানগুলো পরবর্তীতে শিল্পীদের জীবনের অন্যতম সেরা ট্র্যাক হিসেবে বিবেচিত হয়েছে। খালিদ, টিপু, টুলু এখনো কোন কনসার্টে গাইতে উঠলে এই গানগুলো তাদের গাইতেই হয়। একেবারে সর্বকালের শ্রোতাপ্রিয় গানগুলোর একটি যেন। এই এ্যালবামে এগারোজন ব্যান্ড গায়কের সাথে ছিলেন আধুনিক গানের শিল্পী পলাশ; সবার শেষে একটি ফোক গান নিয়ে, “তুই যদি আমার হইতি রে...”। সেই গানটিও কিন্তু ব্যাপক শ্রোতাপ্রিয় হয়েছিল। আসলে প্রতিটি গানই অবিশ্বাস্য জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়ে। মূলধারা শীর্ষ চার গায়কের অনুপস্থিতি এতটুকু প্রভাব ফেলতে পারে নাই এই এ্যালবাম এর শ্রোতাপ্রিয়তা পেতে। তাই তো আজও এই এ্যালবামের গানগুলো সমান জনপ্রিয়।

কি? শুনতে ইচ্ছে হচ্ছে? আসুন শুনে আসি, লিঙ্ক নীচে। :)

মাকসুদ- মন নিয়ে যন্ত্রণা


পার্থ - অনেকটা সময়


খালিদ - আবার দেখা হবে


ফজল - পালাই পালাই


টিপু - চাঁদ জাগা রাতে


ইকবাল আসিফ - ভাঙ্গা হৃদয়


টুলু - প্রিয় কবিতা


চন্দন - ছোট ছোট ভুল


বাবনা - কোথায় হারালে


বগি - মানুষ মানুষের জন্য


আজম খান - পাগল পাগল


পলাশ - তুই যদি আমার
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×