somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে...

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তোমায় নিয়ে কতদিন লিখি না, মহারাণী!

দিন যায়, যায় রাত, মাসের পর মাস,
তুমি থাকো হৃদয় কোণে,
সংগোপনে,
অহর্নিশ বেজে যাও প্রতিটি হৃদস্পন্দনে।

রোজ ভাবি, লিখবো আজ, লিখবোই তোমায় নিয়ে। কিন্তু সেই লেখা আর হয়ে উঠে না।

মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে...

নির্ঘুম রাত শেষে ঊষা লগ্নে বসলাম যখন তোমায় নিয়ে আবার লিখবো বলে, বেহায়া ঘুমের ফিরে ফিরে আসে। ছাইপাশ কত কিছু লিখে যাই, লেখা হয় না তোমাকে নিয়ে। সকালের নাস্তা শেষে ধুমায়িত চায়ে চুমুক দিতে দিতে কলম ধরি, স্মরণ করি তোমায়, আর তোমার আমার স্মৃতিগুলোকে, তোমায় নিয়ে লিখবো বলে। বারান্দায় ঘুরে বেড়ায় ছোট্ট চড়ুই, তাকে দেখে দেখেই হয়ত বেলা কেটে যায়, হয় না লেখা নিয়ে তোমায়। তোমায় নিয়ে কতদিন লিখি না, মহারাণী!

মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে...

মধ্য দুপুরে ব্যস্ত সড়কে অথবা বাদুড়ঝোলা হয়ে যখন বাসে করে যাচ্ছি আমি, তখনও ভাবি আজ লিখবো তোমায় নিয়ে। ক্লান্তিরা সব ভুলিয়ে দেয় আমায়, লেখার কথা যে তোমাকে নিয়ে। আজ কত দিন হল, লিখি না তোমায় নিয়ে কোন গল্পকথা। পড়ন্ত দুপুরে, মৃদুলয়ে যবে বাজে চৌরাসিয়া অথবা জগজিৎ কেঁদে যায় আমার উঠোনে; তখনও ভাবি এই তো বেলা, তোমায় নিয়ে লেখার। সুরের মদিরায় বুঁদ হয়ে মাতাল আমি অতলে হারাই, হারাও তুমি আর তোমার গল্পগুলো। হয় না লেখা তোমায় নিয়ে। তোমায় নিয়ে কতদিন লিখি না, মহারাণী!

মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে...

মিষ্টি বিকেলে, হাসনাহেনা অথবা দোলনচাঁপা নয়ত বাগান বিলাসের মাঝে যখন হেঁটে বেড়াই ঝিরিঝিরি হাওয়া মেখে অলস বদনে; ভাবি তোমায়, তোমায় নিয়ে কত কথা এসে হানা দেয় নিউরনের অলিগলিতে; ঘরে ফিরি তোমায় নিয়ে লিখবো বলে। হয় না লেখা শেষ বিকেলের কণে দেখা রোদের মাঝে দেখা অপরূপা তোমাকে নিয়ে; অথবা সন্ধ্যে লগণে সর্পিল কোন নদী তীরে; খোলা চুলে খালি পায়ে হেঁটে যাওয়া তুমি আমি আর আমাদের গল্প। রাতের নিয়ন আলোয়, এই শহরে হেঁটে যাওয়া অথবা হুড ফেলে দিয়ে রিকশায় তুমি আমি; আমাদের খুনসুটিগুলো, নির্বাক চেয়ে থাকার ক্ষণগুলো আরও কত কি। হয় না লেখা তোমায় নিয়ে জমে থাকা গল্পগুলো। তোমায় নিয়ে কতদিন লিখি না, মহারাণী!

মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে...
তবু রোজ স্বপ্ন দেখি,
মহারাণী! তোমায় নিয়ে লিখবো বলে...


মহারাণী'র কেচ্ছা সিরিজের গল্পসকলঃ
মহারাণী'র রক্তদান এবং একটি অঘটিত রিকশা ভ্রমণ... (মহারাণী'র কেচ্ছা - ০৮)
মহারাণী'র বাসন্তী ভালবাসা (মহারাণী'র কেচ্ছা - ০৭)
মহারাণী'র স্মার্টফোন (মহারাণী'র কেচ্ছা - ০৬)
মহারাণী'র বৃষ্টি বিলাস... অতঃপর পানিবন্দী মহারাণী (মহারাণী'র কেচ্ছা - ০৫)
অর্থহীন অভিমান (মহারাণীর কেচ্ছা - ০৪)
আহা রঙ, আহারে জীবন (মহারাণী’র কেচ্ছা - ০৩)
ক্যানে পিরীতি বাড়াইলিরে... (মহারাণী’র কেচ্ছা - ০২)
মহারাণীর কেচ্ছা - ১ (ছোট গল্প)
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×