somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুম্বাই... দেখা হয়েও হইলো না শেষ (মুম্বাই দর্শন ২০১৬)

২১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারত ভ্রমণের গল্পগুলো সব জমে জমে পাহাড় হয়ে আছে। গত তিন চার বছরে তেমন পোস্ট লেখাই হয় নাই। গত পোস্ট হতেই দেখা গেল, বিগত চার বছরে ৫০টির মত পোস্ট করা হয়েছে সামুর উঠোনে। অথচ ২০১৭-২০১৯ সাল এর ভারত ভ্রমণের পোস্টই বকেয়া রয়ে গেছে প্রায় শ'দুয়েক। তাই আবার শুরু করা ভারত ভ্রমণ এর গল্প কথা। শেষ পোস্ট ছিল ডে ট্রিপ ইন মুম্বাই সিটি - মুম্বাই দর্শন ২০১৬ (তৃতীয় পর্ব)। সেই পর্ব যখন লিখেছিলাম, হাতের কাছে আমার পোর্টেবল হার্ডড্রাইভটি না থাকায়, ছবি দেয়া হয় নাই, আর লিখেছিলাম কিছুটা অল্প পরিসরে। আজ মুম্বাই ডে ট্রিপ এর শেষাংশ লিখে সেই কিস্তির মুম্বাই ভ্রমণ শেষ করার ইচ্ছে থাকলেও; সেবার মুম্বাই এয়ারপোর্টে সারারাত জেগে থেকে ভোর ছয়টার ফ্লাইট এ কলকাতা ফেরা এবং কলকাতা হতে ঢাকা ফিরে লাগেজ বিড়ম্বনা'র গল্প না লিখলে সেই বারের ভ্রমণগল্প অসম্পূর্ন থেকে যায়। তাই এই পর্বের পর হয়ত আরও দুটি পোস্ট থাকবে মুম্বাই ভ্রমণ এর এই কিস্তিতে।

মুম্বাই এর শেষ দিনে লোকাল টুরিস্ট বাসে করে আমরা ঘুরে বেড়িয়েছিলাম মুম্বাই এর দর্শনীয় পর্যটন স্পটগুলোতে। যা গত পোস্টে অনেকটাই লেখা হয়েছিল।

দুই দিনের মুম্বাই দর্শনে আমার মনে হয়েছিল, কিছুই দেখা হল না মুম্বাই এর। মুম্বাই এর বিখ্যাত লোকাল ট্রেনে করে ঘোরাঘুরি বাকী ছিল; মুম্বাই এর ফিল্ম সিটি, নানান এমিউজমেন্ট পার্ক, সিনেমা হলে সিনেমা দেখা সবই বাকী রয়ে গিয়েছিল। বিশেষ করে মুম্বাই এর সিনেমা হলে বসে হিন্দি সিনেমা না দেখতে পারাটা। আসাম, নাগাল্যান্ড, কেরালা, দার্জিলিং এর মত জায়গায় গিয়েও সিনেমা হলে সিনেমা দেখা মিস করি নাই; কিন্তু সেবার মুম্বাই এ মিস করেছিলাম।

মুম্বাই এর আইকনিক সিম্বল স্ট্রাকচার হল মুম্বাই রেল, বান্দ্রা-ওরলি সি লিংক; মেরিন ড্রাইভ অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিস বিল্ডিং। আর সাথে অতি অবশ্যই গেট অফ ইন্ডিয়া আর হোটেল তাজ। যে কোন ডকুমেন্টস এ মুম্বাই'কে রিপ্রেজেন্ট করে চলেছে এই স্ট্রাকচারগুলো। আমার সেবারকার ট্যুরে দেখা এই সকল পর্যটন স্থাপনাগুলোর কিছু ছবি নিয়েই শেষ হোক মুম্বাই দর্শন।


মুম্বাই এর বান্দ্রা-ওরলি সি লিংক ব্রিজ।



মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিস।

চৌপত্তি হয়ে মেরিন ড্রাইভ এর পথে অতিবাহিত একটি সন্ধ্যাঃ











গেট অফ ইন্ডিয়ার নানান ভিউঃ







দিনে-রাতে-সন্ধ্যায় অতি আলোচিত মুম্বাই এর তাজ হোটেলঃ





















ভারতে মুম্বাই এর হজরত আলী দরগাহ আর দিল্লীর নিজামউদ্দিন আউলিয়ার দরগাহ এ গেলে দেখা যায় ধর্ম-বর্ণ-নির্বিশেষে হাজারো মানুষের ঢল। ধর্ম যেখানে গৌণ হয়ে থাকে..... মুম্বাই এর হজরত আলী দরগাহ এর ছবিঃ











মুম্বাই গেলে জুহু বীচে না গেলে মুম্বাই ভ্রমণ থেকে যায় অসম্পূর্ণ। কিন্তু সেবারকার ১৬ দিনের ট্রিপে এত বেশী সী বীচ ঘোরা হয়েছিল যে, জুহু বীচে গিয়ে ঘুম পাচ্ছিল দলের সবাই। তাই তো হামলে পড়া হয়েছিল গোলা আইসক্রিম আর ফালুদা'র উপর।











সবশেষে মুম্বাই এ গিয়ে বলিউড এর গপ্পো না থাকলে কেমন দেখায়। ডে ট্রিপে জুহু বীচে যাওয়ার পথে বলিউডের বিখ্যাত নায়ক নায়িকাদের বাসার সামনে দিয়ে টুরিস্ট বাস চক্কর কাটে আর বাসে থাকা টুরিস্ট গাইডের রসালো বিবরণ এবং টুরিস্টদের ডান থেকে বাম পাশে - বাম থেকে ডান পাশে ছোটাছুটি করে নায়ক নায়িকাদের বাসার ছবি তোলা আরেকটি দর্শনীয় ব্যাপার বৈকি।

বাসের জানালা হতে গ্ল্যামার্স কুইন রেখা'জি-র বাড়ীর প্রবেশদ্বার।

জী হ্যাঁ, এই ভবনের দোতলার বাইরে থেকে পর্দা দিয়ে ঘেরা এই এপার্টমেন্টেই থাকেন বলিউডের ভাইজান, সালমান খান পুরো পরিবারের সাথে; বাবা সেলিম খান, আরবাজ খান, সোহেল খান সকলেই এখানে থাকেন।

নৈবদ্য, যে ভবনে অমিতাভ বচ্চন তার পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনকে বিয়ের পর এপার্টমেন্ট উপহার দিয়েছিলেন। এখানেই অভিষেক-ঐশ্বরিয়া বসবাস করেন।

এই ভবনে থাকেন মাচোম্যান জন এব্রাম।

এর বাইরে শাহরুখ খান এর মান্নাত, অমিতাভ বচ্চন এর প্রতিক্ষা সহ আরো বেশ কিছু তারকার বাড়ী'র ছবি তুলতে পারা যায় নাই; টুরিস্ট বাসে বিপরীত পাশে থাকায়। আহালে, এই দুক্কু রাখি কুতায় :((

=p~ =p~ =p~

ভারত ভ্রমণের গল্প সকলঃ বোকা মানুষের ভারত ভ্রমণ এর গল্পকথা
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×