somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহমত চাচা

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখা হলেই রহমত চাচা গালভর্তি হাসি দিয়ে কথা বলেন। কাঁচা-পাকা দাড়ি গোপ।আর কপালের কাটা দাগটার মত প্রৌঢ় বয়সি মানুষটার ভাগ্যটাও কেমন যেনো!

সারা দিন অন্যের জমিতে খেটে দিন শেষে বস্তা ভর্তি গাল-মন্দ, দু সের চাল আর এক হালি ডিম নিয়ে বাড়ি পিরে।বাড়ি বলতে একচালা একটা ঘর। পাশেই নারিকেল পাতার চাউনিতে একটা মাটির চুলা,সেখানে তিনি রান্না করেন।

অল্প লেখা পড়া জানা মানুষ। মার্জিত কথাবার্তা। তবে মুখ দিয়ে কথা খুব একটা বেরোয় না। চুপচাপ থাকেন।

প্রায় পূর্ণিমায়ই আমি চাচার কাছে বেড়াতে যেতাম। এই গাঁয়েই থাকে,কিন্তু গ্রাম বিচ্ছিন্ন একা একটি বাড়িতে। যেই বাড়ির ছোট্ট উঠোনটায় অন্ধকার নেমে এলেই জোনাকিরা খেলা করে আর পূর্ণিমায় জোৎস্নার ঢেউ।

শেষবার যখন গিয়েছি, হাতে ছিলো দুটো কপি মগ।মগ দুটো দেখেই বললেন—
—কিরে, তোদের ঢাকায় ‘লাল চায়ের’ কাপ পাওয়া যায় না?

-সব সময় লাল চা খেলে হবে!
মাঝে মাঝে সাহেবদের মত কপিও খেতে হবে।

এই বলে দুজনেই হেসে উঠি…

মানুষটা একা। যৌবনে বিয়ে করেছেন। বছর তিনেকের সংসারে একটা ছেলে ছিলো। হঠাৎ একদিন ফযরের পরে উনি উঠে দেখে, পাশে শুধু দুবছর বয়সী রাসেদ ঘুমোচ্ছে। কিন্তু,ঘরের দরজাটা খোলা। এরপর থেকে সেই খোলা দরজাটা তিনি একা একাই বন্ধ করতেন।

ছোট ভাইয়ের সাথে, নিজের স্ত্রী চলে যাওয়ায় খুব লজ্জা পেলেন। মাসুদের চা দোকানে দিনভর রহমত চাচার পুরুষত্ব নিয়ে ঠাট্টা-মশকরা চলতেই থাকলো। এরপর থেকেই উনি বাজার বিমুখ।

বাতাস বইছে। শীতল বাতাস।রহমত চাচা অন্ধকারে উঠোনের পাশের বকুল তলার মাচায় বসে আছে, সাথে আমিও। কুড়ি বছর আগের এক বর্ষার এই দিনে তিনি ছেলে হারালেন। বেশ আদরের ছেলে ছিলো। নিজে ক্লাস টেন পর্যন্ত পড়েছে তাই ইচ্ছে ছিলো ছেলেটাকে মাধ্যমিক পাশ করাবে।

লাল চা খেতে খেতেই জিজ্ঞেস করলাম,
-আচ্ছা চাচা, রাসেদ কিভাবে মারা যায়?

চায়ের ধুমায়িত মগটা নামিয়ে রেখে চাচা বিড়ি ধরালো। বিড়ি টানতে টানতে বলল,
—পাশের ডোবায় পড়ে।

-রাসেদকে ডোবায় পড়তে কেউ দেখেনি?

—নাহ,অনেক রাত ছিলোতো, তাই।

-অনেক রাতে মানে?

বাতাসে ধোয়া ছেড়ে বললেন,
—’মা’ চলে যাওয়া ছেলেটার জীবন খুব দুঃখের হবে। একটা ভয়ংকর যন্ত্রনায় কাটবে তার সারাটা জীবন। মায়ের প্রতি তীব্র ঘৃণা নিয়ে বড় হবে সে। মায়ের প্রতি ঘৃণা থাকলে কারো মনে ভালোবাসা জন্মাতে পারে না। যদি ভালোবাসা নাই থাকে তবে বেঁচে থাকার মানে নেই।

-মানে??

—রাত তখন তিনটা,রাসেদ ঘুমোচ্ছে। আমি তাকে বুকে জড়িয়ে দরজা খুলে বাহির হই। কপালে চুমু খাই।এরপর ডোবার পাশে গিয়ে পানিতে পেলে দি।

বেশ ক্ষানিকটা সময় কেটা যায়, চুপচাপ দুজনেই।

নিরবতা ভেঙে চাচা বলল,
-বিড়ি খাবি?

বাতাস বইছে।শীতল বাতাস। রহমত চাচার বিষন্নতা বাতাসে দুলছে। চারপাশ অন্ধকার।রাত,অনেক রাত। জোনাকিরা ছুটোছুটি করছে। দু-একটা নক্ষত্র চোখ মিটমিট করছে।
আমি তাকিয়ে আছি।

বিড়ি ধরালাম।
-চাচা,যাই।কাল আসবো।
এই বলে বাড়ির পথে রওনা হলাম।

পরদিন বেলা এগারোটায় শিবরামপুরবাসী রহমত চাচার গামছায় ফাঁস দেয়া দেহটার জানাযা হবে কিনা, এই তর্কে মেতে উঠলো। তারপর জানাযা না পড়িয়ে কবর দিলো। রহমত চাচার কবরে একটা বকুল ফুলের চারা লাগিয়ে আমিও ঢাকার বাসে চড়ে বসি।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×