রাত্রির তৃতীয় ভাগে মেয়েটার ঠোঁটের রঙ কেড়ে নেয় আততায়ী।
বুকে চিনচিনে ব্যথা,
জমে থাকা ব্যথা গুলো বিস্ফরিত হলে ভূপতিত হবে পৃথিবী…
ধর্মপাড়ায় মোল্লাদের আড্ডা,
অধার্মিকদের পৃথিবীতে ইশ্বরের নাম মানবতা।
মানবতার ফসিল জাদুঘরে সাজানো।
ভাবি,
শেষ মৃত্যুঘুমের পর কোন এক সকালে কিংবা একদিন ঘুম ভেঙে দেখব বালুচরে শুয়ে আছি খোঁড়া কুকুর হয়ে।মনে পড়বে,গত জন্মে হাত-পা ছিলো অথচ মানুষ হতে পারিনি।ছিলাম আস্তিক কিংবা নাস্তিক;না না মানুষ ছিলাম না।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




