![]()
ঘরে বসেই করে ফেললাম বাজারের চেয়েও অনেক সুস্বাদু বারবিকিউ।জায়গা থাকলে আপনারাও করে ফেলতে পারেন।নীচে সংক্ষেপে বিভিন্ন উপকরণ আর প্রসেস লিখে রাখলাম।
উপকরণঃ
-ইট (প্রায় দশটার মত)
- একটা লোহার জালি বা নেট ( হার্ডওয়্যারের দোকান,যেখানে পুরনো মাল নিয়ে ঝালাই-টালাই করে সেখান থেকে কেনা।৪০-৬০টাকা দাম)
- কয়লা ( কামারের দোকানে পাওয়া যায়।দেড়-দুই কেজি। কেজি প্রতি ১০০টাকা)
-বারবিকিউ সস(আধুনিক স্টোর বা চেইন শপিংএ পাওয়া যায়।১৬৫টাকা পড়েছে)
-আগুন ধরানোর জন্য কেরোসিন
-অবশ্যই পর্যাপ্ত বাতাস দেবার জন্য পাখা,টেবিল ফ্যান হলে ভালো হয়।
-একটি ছোট ব্রাশ।
রান্নার উপকরণঃ
-দুটো চিকেন ( প্রতিটা চার টুকরা করা হয়েছে)
-বারবিকিউ সস -এক কাপ
- আদাবাটা-চার টেবিল চামচ
- রসুন বাটা - দুই টেবিল চামচ
- টালা ধনেগুড়া -চার টেবিল চামচ
-সরিষাগুড়া - এক টেবিল চামচ
-টকদই- দেড় কাপ
- শুকনো মরিচগুড়া -চার টেবিল চামচ
-সরিষার তেল- আধাকাপ
-লবণ -দুই টেবিল চামচ
প্রসেসঃ
চিকেন টূকরাগুলি ভালোমত ধুয়ে ছুরি দিয়ে অগভীর দুই-তিনটি আঁচড় দিবেন,তাতে মসলা ঢূকবে। এবার উপরের সব উপকরণ মাখিয়ে ভালোমত প্রায় ১২ঘন্টা রেখে দিতে হবে।প্রথম ৪ঘন্টার পর ফ্রিজে রেখে দেয়া ভালো।
ইটের লেয়ার মাপমত দিয়ে জালিটা দিয়ে দিবেন। জালির নিচে থাকবে কয়লা। চুলা বানিয়ে কয়লায় আগুন ধরাবেন কেরোসিনের সাহায্যে। আগুন ভালো মত ধরতে সময় লাগবে।
এরপর চিকেন টুকরো গুলো দিয়ে দিবেন জালির উপরে। ছোটপাখা বা টেবিল ফ্যান দিয়ে সারাক্ষণ কয়লার দিকে বাতাস দেয়া লাগে। চিকেন গুলো উলটে দেবেন ,আর মাঝে মাঝে সস আর সরিষার তেল একটি ব্রাশ দিয়ে মাখিয়ে দিতে থাকবেন।পোড়া পোড়া হয়ে গেলে তুলে নেবেন খাবার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



