somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিন টুকরো গল্প

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১) গর্ত

আমি একটি গর্তের ভেতর ঢুকে পড়েছি। অফিস থেকে হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিলাম। আমি ঠিক বলতে পারবোনা কয়টা সিঁড়ির ধাপ অতিক্রম করে প্রতিদিন আমাকে তিনতলার ফ্ল্যাটে উঠতে হয়। তবে এটুকু বলতে পারি আমি গর্তটাতে ডুকে পড়ার আগে সেখানে কোন গর্ত ছিলনা।

গর্তের ভেতরটা বেশ আলোকিত সব কিছু স্পষ্টত দৃষ্টিগোচর হচ্ছে। একটা চায়ের কেতলি, দুটো পাতিল, একটা আয়নার টুকরো, ভাঙ্গা চেয়ার এবং একটা বালিশ ছড়িয়ে ছিটিয়ে আছে। একটু এগুতে কতগুলি পায়ের ছাপ চোখে পড়লো। সম্ভবত আমার আগেও এখানে কেউ এসেছিল।

এভাবে এক ঘন্টা পেরিয়ে গ্যালো। গর্তের ভেতর থেকে আকাশ দেখা যাচ্ছিল কিন্তু এর গভীরতা এত বেশি ছিল যে আমি এখান থেকে বেরুনোর কোন রাস্তাই খুঁজে দেখতে সাহস করে উঠতে পারলাম না। যেকোন সুস্থ মস্তিষ্ক বলবে যে এখান থেকে বেরুতে হলে আপনাকে সর্ব প্রথম উড়তে শিখতে হবে। আমি যেহেতু উড়তে জানিনা কাজেই বেরুনোর চিন্তা করা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে সময়ের অপচয় করা ছাড়া এখানে বিশেষ কিছু আর কোরবারও নেই। প্রথমবার আমার মনে হলো মানুষ উড়োজাহাজ আবিষ্কার করলেও এখনো উড়তে শিখেনি। তারা আসলে কখনো উড়তেও চায় না, ছেলেমানুষ ভেবে কেউ তাদের হাতে উড়োজাহাজ নামের একটা খেলনা গুঁজে দিয়েছে আর তাতেই তারা উড়তে শিখার আগ্রহটাও হারিয়ে ফেলেছে।

মাটিতে রাখা বালিশে মাথা রেখে, টুকরো আয়নায় নিজেকে দেখে, ভাঙ্গা চেয়ারে হেলান দিয়ে, শূণ্য কেতলি আর পাতিলে চোখ রেখে একটি রাত শেষে গর্তে আরেকটি সকাল এলো। এবার আমাকে অফিসে ছুটতে হবে যেন ফিরতি পথে ফের ঠিকঠাক এই গভীরতম গর্তে ঢুকে যেতে পারি হাঁটতে হাঁটতে।


২) কয়েকটা কেঁচো

গ্রীষ্মের এক অন্ধকারতম রাত্রিতে আমাদের একমাত্র রেডিওটা চুরি হয়ে গিয়েছিল। সবাই রেডিও শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম সে রাতে। সকালে উঠে দেখলাম রেডিওটা নেই। আর আমাদের ঘরের পশ্চীম দক্ষিণ কোণে খুঁড়ে রাখা গর্ত থেকে সকালের তীক্ষ্ম সূর্যের আলো আমাদের মুখ ভেদ করে পা পর্যন্ত চলে গেছে। সেই প্রথম জেনেছিলাম আলোতেও বিষ থাকে।
বর্ষাকাল শেষ হলে রেডিওটার দেখা মিলেছিল আমাদের ফসলের মাঠে। ফসল কাটতে গিয়ে বাবার চোখেই প্রথম পড়েছিল। মাটির ভেতর গেঁথে আছে। যেন একটি ধান বীজ, অঙ্কুরোদগমের অপেক্ষায়। আমি দেখে চেঁচিয়ে উঠেছিলাম,
-আরে আমাদের রেডিওটা! চোরটা নিতে পারেনি!
আমি নিশ্চিত জানতাম বাবা চাইলেই ওটাকে ফের ভালো করতে পারবেন। অথচ তিনি কেন জানি মাঠ থেকে রেডিওটাকে তুললেন না সেদিন। আমাকে বললেন,
-রেডিওটার যত্ন নিস, তুলিস না।
এরপর আমরা প্রতিদিন পালা করে রেডিওটার গোড়ায় জল দিতাম। মরে যাওয়ার আগের দিন পর্যন্ত বাবা বিশ্বাস করতেন আমাদের মাঠটা একদিন সবুজ সবুজ রেডিওতে ভরে উঠবে। কিন্তু আমি একদিন রেডিওটার ভেতরে উঁকি দিয়ে দেখেছিলাম বাবার বিশ্বাস মিথ্যে প্রমাণিত করে সেখানে বেড়ে উঠছে কয়েকটা কেঁচো।


৩) মানুষ পোষার শখ

মানুষের পাখি পোষার শখ প্রাচীনতম। আমারো ছিল ঘুঘু পোষার শখ। বাড়ির বিস্তৃত উঠোনে ঝিঙে মাচা করেছিলাম। ঝিঙে ধরেনি একটিও। তবে একটি ঘুঘু বাসা বেঁধেছিল সেখানে।

পাখিদের ষষ্ঠ ইন্দ্রিয় থাকে কিনা জানা নেই। ঘুঘুটির ছিল। কেননা যতবারই নিঃশব্দে তার বাসার নিচে গিয়ে দাঁড়িয়েছি, উড়ে গিয়ে বাড়ির পশ্চিম কোণের নিম গাছটিতে গিয়ে বসেছে সে। তারপর বিপদ কেটে গেলে আবার ফিরে গেছে নিজের বাসস্থানে।

অবশেষে আমিই জিতলাম। একদিন ধরে ফেললাম ঘুঘুটিকে। অবশ্য ঘুঘুটিকে ধরতে পারিনি, ধরেছিলাম তার লেজ। আশ্চর্য হয়ে দেখলাম এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল সে। শুধু লেজটি ছাড়িয়ে নিতে পারলো না, ওটা আমার হাতেই রয়ে গেল।

লেজবিহীন ঘুঘুটি নিম গাছে গিয়ে বসলো। লেজছাড়া তাকে দেখতে এতটা বিশ্রি লাগলো যে, আমার ঘুঘু পোষার শখ নিমিষেই উবে গেল। সিদ্ধান্ত নিলাম যে করেই হোক লেজটা ফেরত দেব তাকে। আমি কিছুতেই চাইনা মানুষের পাখি পোষার শখ এইভাবে নষ্ট হয়ে যাক।

পরের দিন ঘুঘুটিকে আর দেখতে পেলাম না। এবং কি তারপরের দিনও। এভাবে তিনমাস কেটে গেল ঘুঘুটি আর এলোনা। মানুষের শখ নষ্ট হয়ে যাবার চিন্তায় আমার ঘুম চলে গেল। আমার চুলগুলো আস্তে আস্তে পালকে রূপান্তরিত হলো। যথাক্রমে আমার হাত, আমার পা, হয়ে গেল ঘুঘুর ডানা, হয়ে গেল ঘুঘুর পা। আমার ঠোঁট হয়ে গেল ঘুঘুর ঠোঁট। এবং এক সময় আমি একটি পূর্ণাঙ্গ ঘুঘুতে পরিণত হলাম। শূণ্যে উড়ে যাবার আগে দেখলাম ফ্রিজে রাখা ছেড়া লেজটি বেড়িয়ে এসে মানুষের প্রাচীনতম শখের উপর চেপে বসল। তারপর ক্ষীণকন্ঠে বলল,
-মানুষবিহীন ঘুঘু দেখতে এত বিশ্রী লাগে যে, আমার মানুষ পোষার শখটাই উবে গেল।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্ভে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×