somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিপ্লব৯৮৪২
জীবন ঘনিষ্ট বিষয় নিয়ে লেখালেখি করি। চেতন ভগতের মতো বাংলাদেশেও পরিবর্তনের স্বপ্ন দেখি। সেই পরিবর্তন শুরু হবে আমার নিজ জেলা কুমিল্লা থেকে, পরে ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে-এই আমার বিশ্বাস।

বাংলাদেশ সরকারী কর্মকমিশনকে তথ্য কমিশন ট্রাইব্যুনাল কর্তৃক তথ্যপ্রদানের পুনঃনির্দেশ

১৩ ই মে, ২০১৪ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ৩০ এপ্রিল, ২০১৪: তথ্য অধিকার আইন-২০০৯ এর আওতায় আজ মঙ্গরবার তথ্য কমিশন ট্রাইব্যুনালে তথ্যবঞ্চিত ৬জন অভিযোগকারীরঅভিযোগ শুনানীশেষে ৪টি অভিযোগের নিষ্পত্তি করা হয়। সমনপ্রাপ্তির পর এবং ট্রাইব্যুনালে হাজির হয়ে তথ্যপ্রার্থীকে তথ্যপ্রদান করায় অভিযোগগুলোর তাৎক্ষণিক নিষ্পত্তি হয়। অপর ২টি অভিযোগের বিবাদীপক্ষ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ সরকারী কর্মকমিশন সময়প্রার্থনা করায় তথ্য কমিশন ট্রাইব্যুনাল তাদের আবেদন মঞ্জুর করে।
বাদী ও বিবাদীর উপস্থিতিতে শুনানীগ্রহণ করেন যথাক্রমে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক, তথ্য কমিশনার মোহাম্মদ আবু তাহের এবং তথ্য কমিশনার অধ্যাপক ডঃ সাদেকা হালিম।


নিষ্পত্তিকৃত অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিপ্লব কুমার কর্মকার বনাম বাংলাদেশ সরকারী কর্মকমিশন, ঢাকার মঞ্জুরুল হাসান কাজল বনাম যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশালের জসিম মিয়া বনাম বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ঢাকার ফরহাদ চৌধুরী বনাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন।


পুর্ববর্তী রায়ে বিসিএস পরীক্ষার্থীর ভাইভার নম্বর প্রদানের নির্দেশ অমান্য করায় বাংলাদেশ সরকারী কর্মকমিশনের প্রতি তথ্য কমিশন ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করে। ফলে আজ সরকারি কর্মকমিশন প্রার্থিত ভাইভার নম্বর দ্রুত প্রদানের জন্য কমিশনের নিকট লিখিত অঙ্গীকার প্রদান করে। এছাড়া, যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা কর্তৃক তথ্যপ্রার্থী মঞ্জুরুল হাসান কাজলকে তথ্যপ্রদান করায় অভিযোগটির নিস্পত্তি হয়। অন্যদিকে, বরিশালের জসিম মিয়াকে বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক এবং ঢাকার ফরহাদ চৌধুরীকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক তথ্যপ্রদানের নিশ্চয়তা দেয়ায় তথ্য কমিশন বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।
কমিশন ২০১১ সালে ফেব্রুয়ারিতে আধাবিচারিক কার্যক্রম শুরুর পর ২০১৩ সাল পর্যন্ত সর্বমোট ৫১৩টি অভিযোগের মধ্যে ৫০৭টিরনিষ্পত্তি করে এবং চলতি ২০১৪ সালে এ পর্যন্ত ৫৭টি অভিযোগ নিষ্পত্তি করলো।
কপি পেস্ট পোস্ট
মুল খবর এখানে
http://www.infocom.gov.bd/
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৪ দুপুর ২:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাস্ততম শহরে এক ছুটির দিন

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

নিউ ইয়র্ক দুনিয়ার অন্যতম ব্যাস্ততম শহর। বলা হয় The City that never sleeps! এরই মাঝে এবার মিলে গেলো এক ছুটির দিনে পিকনিকে যাওয়ার সুযোগ। শহরের সীমানা ছেড়ে প্রায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭



সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

×