somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিপ্লব৯৮৪২
জীবন ঘনিষ্ট বিষয় নিয়ে লেখালেখি করি। চেতন ভগতের মতো বাংলাদেশেও পরিবর্তনের স্বপ্ন দেখি। সেই পরিবর্তন শুরু হবে আমার নিজ জেলা কুমিল্লা থেকে, পরে ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশে-এই আমার বিশ্বাস।

ন্যায়বিচারহীন লক্ষীপুর প্রশাসন, সরকারী বন্ধের সুযোগে নাগরিককে হয়রানির চেষ্টা

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন। সরকারের বিভিন্ন বিভাগ, মন্ত্রনালয় কেউ নিজেদের উদ্যোগে, কেউ অফিস আদেশের কারনে নিজ নিজ অবস্থান থেকে জনগনের সেবা করছে। যেমন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীন বিভিন্ন স্থানে কর্মরত ডাক্তাররা বিভিন্ন এলাকায় গরীব মানুষদের স্বাস্থ্যসেবা দিচ্ছে। আবার বিত্তবান কেউ কেউ নিজ নিজ এলাকায় দুস্থদের মাঝে অর্থ বিতরন করছে, কাঙ্গালীভোজের আয়োজন করছে। আজ সরকারী ছুটির দিন। সরকারী অফিস আদালত বন্ধ।

এই বন্ধের সুযোগে লক্ষীপুরের হাজীরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এলাকার একজন নিরীহ মানুষকে হয়রানীর অভিযানে নামে।
অভিযোগে জানা যায়, উক্ত এলাকার একজন নাগরিক ১৩/১/২০১৫ তারিখে গ্রাম আদালতে নালিশ করে ।


সেই নালিশের প্রেক্ষিতে তারিখে ২০/১/২০১৫,২৮/০১/২০১৫,৪/২/২০১৫ ও ১১/২/২০১৫ তারিখে ইউনিয়ন পরিষদে সালিস বসে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৮/২/২০১৫ তারিখে বিচারের লিখিত রায় দিবেন বলে সাব্যস্ত করেন। কিন্তু দিন তারিখ যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখিত কোন রায় দেয় না।

ইতিমধ্যে স্থানীয় মান্দারি বাজারের একজন সহৃদয় ব্যাক্তি জনৈক দলিল লেখক বাদীর কাছে গিয়ে বলে যে, চেয়ারম্যানের নেতৃত্বে একটা প্রতারক চক্র তোমার সমুদয় সম্পদ দলিল রেজিস্ট্রি করার মাধ্যমে হস্তান্তরের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে। তুমি সাবধান থাকবে।
এমতাবস্থায় চেয়ারম্যানকে বার বার লিখিত রায়ের জন্য ফোন করা হয় কিন্তু চেয়ারম্যান ফোন ধরে না।
দলিল লেখকের কথা শুনে এবং চেয়ারম্যানের ষড়যন্ত্র আঁচ করতে পেরে বাদী জানমালের নিরাপত্তা চেয়ে স্থানীয় চন্দ্রগঞ্জ থানায় জিডি করে।



অতঃপর গতকাল ভোর ছয়টায় এবং আজ সরকারী বন্ধের দিন সকালে দু’দফায় স্বয়ং বাদীর বাড়িতেই চেয়ারম্যানের লোকজন গিয়ে হাজির হয়।
বাদীকে চেয়ারম্যানের নোটিস বা লিখিত রায়ের কোন আদেশ দেয়নি। ধরে আনতে যাওয়া লোকজন কাগজটি পড়ে শোনায় যে, চেয়ারম্যান ধরে আনতে বলেছে কিন্তু কাউকে কাগজটি দেখতে দেয় না।
এমতাবস্থায় জিডির কারনে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত চন্দ্রগঞ্জ থানার এস আই
জাহাংগীর আলমকে ফোন দিয়ে বিষয়টা জানানো হয়। কিন্তু সে সাহায্যে এগিয়ে আসেনি বা পরে ফোনও ধরেনি।

সন্ত্রাসের জনপদ লক্ষীপুর। লাল বাহিনী, নীল বাহিনীসহ বিভিন্ন বাহিনী নিয়ন্ত্রন করে বিভিন্ন এলাকা। আধিপত্য বিস্তার নিয়ে তাদের নিজেদের মধ্যে চলে হত্যা, খুন, বন্দুকযুদ্ধ। দেশের আর দশটি জেলার মত নয় লক্ষীপুরের প্রশাসন। দুস্কৃতিকারীদের জন্য এখানকার আইন কানুন শিথিল, আইনের ব্যবহার হয় সাধারন মানুষকে হয়রানীর জন্য। প্রশাসনের নাকের ডগায়, আশ্রয়ে-প্রশ্রয়ে বিভিন্ন বাহিনী গড়ে উঠে কিন্তু যখনই তাদের কার্যক্রম নিয়ন্ত্রনের বাইরে চলে যায় তখনই ঘটনা গুলো সংবাদের শিরোনাম হয়।

উপরে জিডির দরখাস্তটি খেয়াল করুন। আবেদন করা হয়েছে পুলিশ সুপার বরাবর। কিন্তু বাদীকে পুলিশ সুপারের রুমে ঢুকতে দেয়নি সহকারী পুলিশ সুপার মোঃ নাসিম মিয়া। উপরন্তু লক্ষীপুর ত্যাগ করা রামেন্দু মজুমদার ও বাপ্পা মজুমদারদের পরিনতির কথা স্মরন করিয়ে দিয়ে নাসিম মিয়া বলেন, বেশি বাড়াবাড়ি করলে ভারত পাঠিয়ে দেয়া হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×