somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফয়সাল হাওড়ী
সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

আয়নাগিরি

০৯ ই মে, ২০১৮ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব ০১

ছোট্ট একটা শহরে থাকি। টিলার বুকে জলধারার মতো আঁকাবাঁকা উঁচুনিচু রাস্তা, দুইপাশে পাঁচমিশালী বাড়িঘর। বিলাস বহুল থেকে টিনের খুপড়ি পর্যন্ত আছে। হাই রাইজিং বিল্ডিং তেমন একটা নেই। চাঁদের কলঙ্ক হয়ে শহরের মাঝখানে বাজার, এছাড়া শহরটা অসাম। আদর্শ ডিজিটাল থানা শহর এই আয়না গিরি।



সুযোগ সুবিধায় দেশের অনেক জেলা শহরকে পিছনে ফেলে দেয়। আর দশটা শহরের মতো কিছু সমস্যাও আছে কিন্তু সব মিলিয়ে মন্দ না। সব থেকে বড় ব্যাপার শহরটা সুন্দর। আয়না গিরির সৌন্দর্যের বিস্তারিত কথা আরেকদিন বলবো। আজ শুধু আপনাদের সাথে শহরটার পরিচয় করিয়ে দেই।

আয়না গিরিতে পূর্ণিমা , রাত, বৃষ্টি এবং ভোর সুন্দর। আয়না গিরিতে মাছ সস্থা। জনসংখ্যা আনুপাতিক হারে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কম। আয়না গিরির অধিকাংশ স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে বর্তমানে প্রবাসী। এখান থেকে যেমন প্রবাসী বেশি তেমনি এখানেও বাহিরের অনেক মানুষ এসে শুন্য স্থান পূরণ করেছে।

আয়না গিরিতে সব আছে, হাসপাতাল থেকে ক্লিনিক, ডাক্তারের চেম্বার ভুড়ি ভূরি। মদরাসা রোডে মাদরাসা, কলেজ রোডে কলেজ আছে , নামকরা শপিং মল থেকে "চাঁদনিচক " সব কিছু এখানে আছে। দামী রেস্টুরেন্ট থেকে নির্জন পুকুর ঘাট।থানা, ফায়ার সার্ভিস থেকে নদীর ঘাট।

এই আয়না গিরি নামটা আমার দেওয়া নাম। চাঁদনী রাতের এই শহরকে আমার ছাদ থেকে প্রথম দৃষ্টিতে দেখলাম বিশাল একটা স্বছ আয়নায় ছোট ছোট কয়েকটা ঘন সবুজ অথবা কালো টিলা একত্রে গড়ে তোলেছে একটি জাদুর শহর।

আয়না গিরি টিলার শহর।এক টিলার উপরে বিদ্যালয় ,অন্য টিলার উপরে সওজ এর ডাক বাংলো, আরেক টিলায় হাসপাতাল।এক টিলায় পোস্ট অপিস তো অন্য টিলায় থানা।এই টিলা গুলো ধার ঘেঁষে কয়েক পাড়া মানুষ নিয়ে আমাদের এই আয়না গিরি। বছরের অধিকাংশ সময় বৃষ্টি হয় তাই পরিচ্ছন্ন।

আয়না গিরিতে ব্রডব্যান্ড ইন্টারনেট , ভালো কুরিয়ার সার্ভিস এবং রাজধানী শহর পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ শহরটার আকর্ষণ বাড়িয়েছে। আয়নাগিরির চা মজার , কলা মিষ্টি এবং পান পাগল করা।

পর্বঃ ০২ আসছে........
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৮ রাত ১০:৪৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×