somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফয়সাল হাওড়ী
সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

আয়না গিরি পর্ব ০৩

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীত ,বৃষ্টি আর ঝড়ো বাতাসের শহর আয়নাগিরি। তার মাঝে একজন নিজের পড়নের একমাত্র কাপড় লুঙ্গিটা বিভিন্ন ভাবে জড়িয়ে বড় রাস্তার পাশে ল্যাম্পোস্টের পাশে দাঁড়িয়ে থাকে । কাউকে কিছু বলে না , কাউকে ডিস্টার্ব করে না, কেউ সহসা তাঁকে ডিস্টার্ব করে না, দাঁড়িয়ে থাকে, আকাশ দেখে, মশা মারে, লুঙ্গির স্টাইল চেইঞ্জ করে,গা চুকায়,দাঁড়িয়ে থেকে ঝিমায়, সকালের আলো ফুটলে চলে যায়।একেক দিন একে দিকে চলে যায়। আবার পরদিন রাত বারোটায় পাগল হাজির।



বৃষ্টি, ঠান্ডা বাতাস, মশা, শীত, বর্ষায় সাপ জোঁকের ঝুকি মাথায় নিয়ে এই পাগল কেন বছর ব্যাপী এই শহরের বিভিন্ন মোর পাহারা দেয় তার রহস্য নিয়ে যত মুনী তত মত।প্রেমে ছ্যেকা, ভাইদের মধ্যে কলহ, মায়ের মৃত্যু সুখ এইসব নানা কাহিনী প্রচলিত আছে। সম্ভবত সত্যটা কেউ জানে না। দিনের বেলায় এই পাগলকে দেখা যায় যেখানে দীর্ঘ সময় ছায়া পাওয়া যাবে তেমন একটা জায়গা খুঁজে ঘুমিয়ে পরে।আয়নাগিরির টিলা টালার ভাঁজে ভাঁজে এমন জায়গা অগণিত।

এই পাগলের অনেক বয়স কিন্তু শরীরে তাগড়া। চুল দাঁড়ি শাদা কিন্তু বাহু পেশি বহুল। বয়সের ভাড়ে কিছুটা কুজে দেখালেও লম্বার অন্তত পাঁচ ফিট দশ এর মতো হবে। সবটা দেখলে বুঝা যায় বেচারা যৌবনে সুপুরুষ ছিল। গায়ের রং কালো, দাঁত সুন্দর কিন্তু অপরিষ্কার । চুল দাড়ি হয়তো দুই এক দশক ছুরি কাঁচি লাগান নি।
কাপড় পড়ার অভ্যাস তেমন নাই এক খান লুঙ্গি পড়েই থাকেন, আগে নাকি একটা গামছাও ছিল, কাধে ফেলে রাখতো।

পাগল সম্পর্কে একটা জনপ্রিয় জনশ্রুতি আছে।
"পাগল হাটে কম,
কথা বলে তার চেয়ে কম,
খায় তার চেয়ে আরো কম।"
দিনে ঘুমায়, রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। কদাচিৎ বিড়বিড় করে কথা বলে। কেউ নিজে থেকে কিছু খাবার তাঁকে দিয়ে গেলে দুই এক গ্রাস মুখে নিয়েই তার আহার শেষ।

পাগলের কোন কেরামতি জানা নাই তাই কেউ তেমন একটা খাবার সচরাচর দেয় না। এই শহরে তার রক্তের কেউ নাই, সে কোথা থেকে এসেছে, কোথায় তার বাড়ি ঘর কেউ জানে না। কবে থেকে এই শহরে আসছে সেটা বেওয়ারিশ পাগল এবং বিশাল দেহী এই জন্যে সচারচর কেউ তাঁকে ঘাটাইতে আসে না। তার উপর সে বছর কুড়ি এই শহরের বাসিন্দা। শহরের সবাই তাঁকে চিনে কিন্তু কেউ তাঁর নাম জানে না। তাঁকে সবাই পাগল বলেই চেনে।

আয়নাগিরি পর্ব ০১ পড়তে ক্লিক করুন এখানে
আয়নাগিরি পর্ব ০২ পড়তে এখানে ক্লিক করুন ।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×