somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রিকলেন নমিনেটেড হলো ব্রিটিশ এওয়ার্ডের জন্য

২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশি বংশভূত ব্রিটিশ লেখিকা মনিকা আলির বেষ্টসেলার ব্রিকলেন-এর কথা তো সবাই জানেন। এই বহুল আলোচিত উপন্যাসটি মুভি নির্মান করেছেন ব্রিটিশ পরিচালক সারাহ্ গাভনার। তার মূভিতে উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র নাজনীনের ভূসিতায় অভিনয় করেন দিল্লিস্থ ন্যাশেনাল স্কুল অব ড্রামার ছাত্রী ২৯ বছর বয়স্ক তানিস্কা চ্যাটার্জি। মুক্তি পাবার আগেই আলোচনায় চলে আসে মূভিটি। তার কারন হলো পুর্ব লন্ডনে অবস্থিত বাংলাদেশি এক গ্রুপের তত্পরতা । তাদের বাধার মূখে ব্রিকলেনে মূভির শুটিং করা সম্ভব হয়নি। এমনকি এর রিলিজ নিয়েও সৃষ্টি হয়েছিলো বিতর্ক। তবে কড়া নিরাপওার মধ্যে মূভির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রিন্স চার্লস এবং ক্যামিলা। এই সবই হলো পুরোন খবর। নতুন খবর হলো সম্প্রতি ঘোষিত ব্রিটেনের শীর্ষস্থানীয় এওয়ার্ড ব্রিটিশ ইনডিপেন্ডেন্ট ফিল্ম এওয়ার্ডে নমিনেশন পেয়েছে মূভিটি। সেরা অভিনেত্রি বিভাগে তানিস্থা এবং সেরা পরিচালক বিভাগে সারাহ গাভনার নমিনেশন পেয়েছেন। তানিস্থাকে এজন্য লড়তে হচ্ছে জুডি ডেন্স, এনি হ্যাদাওয়ে এবং সোফিয়া মাইলসের সাথে। আর সারাহর প্রতিদ্বন্দিরা হলেন ডেভিড ক্রনেনবার্গ ও এন্টন কোরজাবিন। এদিকে মনিকা আলি সম্প্রতি প্রকাশিত এক আর্টিকেলে মূভিকে নিয়ে তৈরী হওয়া বিতর্কের জন্য মিডিয়াকে দায়ী করেছেন। তিনি বলেন, যারা এর বিরুদ্ধে তত্পরতা চালাচ্ছে তাদের অধিকাংশই বইটা পড়ে দেখেনি এবং তারা জানেনা যে তারা কিসের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তবে তানিস্থা এক সাক্ষাতকারে জানান যে, তিনি এই মুভিতে অভিনয়ের পর বাংলাদেশ কমিউনিটির কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছেন এবং অনেকেই তাকে অভিনন্দিত করেছে ভালো অভিনয়ের জন্য। আগামী ২৮ শে নভেম্বর ঘোষনা করা হবে এওয়ার্ডজয়ীদের নাম।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×