somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিথ্যাবাদী মন্ত্রী!!!!! মিথ্যা তথ্য দিলেন আবুল হোসেন????????

২৯ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মিথ্যা তথ্য দিলেন আবুল হোসেন

সাঈদ আরমান, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কমলাপুর রেলস্টেশন থেকে: ট্রেনের সূচি বিড়ম্বনা নিয়ে এবার মিথ্য তথ্য দিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

সোমবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনের সময় ট্রেনের সূচি বিপর্যয় সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত নির্ধারিত ১০টি ট্রেনের মধ্যে ৯টি ট্রেনই কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে।’

তবে কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষের সূত্রের সঙ্গে মন্ত্রীর এ বক্তব্যের কোনও সাদৃশ্য পাওয়া যায়নি।

রেলস্টেশন সূত্র জানায়, ভোর থেকে এ পর্যন্ত মোট ৬টি ট্রেন কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। এগুলো হলো- সিলেটগামী পারাবাত, নোয়াখালীগামী উপকূল, দেওয়ানগঞ্জগামী তিস্তা, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ও কর্ণফুলী এবং কিশোরগঞ্জগামী এগার সিন্ধু।

তবে কোনও ট্রেনেই নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।

সূত্র আরও জানায়, উত্তরবঙ্গের তিনটি ট্রেনের কোনওটিই স্টেশনে এসে পৌঁছায়নি। অথচ ট্রেনগুলো কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিলো ভোর সাড়ে ৬টায়।

এ ট্রেনগুলো হলো- রাজশাহীগামী ধূমকেতু, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, রংপুরগামী রংপুর এক্সপ্রেস।

যোগাযোগমন্ত্রী বলেন, ‘যাত্রীদের অভিযোগ ও ভোগান্তির কথা সরেজমিনে দেখতে আমি প্রতিদিনই কমলাপুর আসছি। যাত্রীরা আমার কাছে যা বলছে এবং গণমাধ্যমে যা প্রচারিত হচ্ছে তার মধ্যে কোনও সাদৃশ্য নেই। বিষয়টির কারণ অনুসন্ধানেই আমি বার বার কমলাপুর আসছি।’

আবুল হোসেন বলেন, ‘মানুষ ট্রেনের উপর ঝুঁকে পড়ছে। কারণ ট্রেনে তারা যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।’

তিনি বলেন, ‘আজকের দিনটি আমার জন্য খুবেই জটিল। কারণ গ্রামে ঈদ করতে বেশির ভাগ মানুষ আজকেই ঢাকা ছাড়বেন। তাদের গ্রামে পৌঁছে দিতে পারলেই আমি সফল। তাই এ ব্যাপারে তৎপর রয়েছি।’

কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন যাত্রীদের সঙ্গে কথা বলেন।

এ সময় রেলসচিব মো. এবাদত আলী, রেলওয়ে মহাপরিচালক মো. আবু তাহেরসহ যোগাযোগ মন্ত্রণালয় ও রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খালি গলায় নজরুলসংগীত গেয়ে ভাইরাল লায়লা বাউল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মে, ২০২৬ রাত ১০:৪৫


খালি গলায় ‘নয়ন ভরা জল’ নজরুলসংগীত গেয়ে রীতিমতো ভাইরাল ফরিদপুরের লায়লা বাউল। জীর্ণ শাড়ি পরা এই নারীর গাওয়া বাউল ও লোকগান টিকটক, ফেসবুক এবং ইউটিউবে ছড়িয়ে পড়েছে দ্রুত।

ভাইরাল সেই ভিডিও

জানা... ...বাকিটুকু পড়ুন

মহিষের নাম যখন ডোনাল্ড ট্রাম্প: ভাইরাল সংস্কৃতির মারপ্যাঁচে কোরবানির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৪৮


কোরবানি ঈদ এলেই আমাদের চারপাশে কেমন যেন একটা উৎসব-উৎসব আমেজের পাশাপাশি অদ্ভুত সব কাণ্ডকারখানার ধুম পড়ে যায়। বাঙালি যে সব কিছুতেই একটু রসকষ আর মজা খুঁজতে পছন্দ করে, সেটা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশীরা কি সবচেয়ে সুখী?!

লিখেছেন গেছো দাদা, ২৭ শে মে, ২০২৬ রাত ১১:৫২

নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বাংলাদেশে থাকে। নিজেরা কাল্পনিক ভাবনার উপরে ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় গুজব সৃষ্টি করে মহানন্দে বিরাজমান। সেটা আনন্দ উদযাপন নাকি সান্ত্বনা সেটা বোঝা বড় দায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৮ শে মে, ২০২৬ সকাল ৯:০৯

কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা
(ঈদের সকালে সবার জন্য আনন্দ সংবাদ )
Donald Trump news
( এই লিংকটি দেখে আসতে পারেন )

সোনালি চুলে বাহারি রূপ,
গায়ের... ...বাকিটুকু পড়ুন

কেউ কোরবানি দেয়, আর কারও পুরো জীবনটাই কোরবানি হয়ে যায়...

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে মে, ২০২৬ বিকাল ৪:১৩

কেউ কোরবানি দেয়, আর কারও পুরো জীবনটাই কোরবানি হয়ে যায়...

আজ কোরবানির ঈদ। চারদিকে উৎসব, আনন্দ, কোলাহল। ঘরে ঘরে কোরবানির মাংস, আত্মীয়-স্বজনের আনাগোনা, শিশুদের হাসি। কিন্তু এই রাজধানীরই কোনো এক কোণে... ...বাকিটুকু পড়ুন

×