somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনাকালের নস্টালজি

০৭ ই মে, ২০২০ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিজন আমার একটুকু বাসা
নিস্তব্ধ আমার একটুকু উঠোন
রিক্ত আমার বৃক্ষরাজি
শূন্য আমার ছাদ বাগান।।

করব করব করে এই ফাগুনে ছাদ বাগানটাও আর করা হলো না।
সূর্যমুখী কয়েকটা ঝড়ের তোড়ে পড়ে গেছে
কয়েকটা তাহিদ মোল্লার অতি আদরে শেষ হাসিটা হাসছে
সৃর্যমুখীর দানাগুলো আপন হাতে তোলার খুব সাধ ছিল
প্রকৃতি দিল না সে সুযোগ এবার;
আসলে কি সূর্যমুখী বছর বছর আমাকে অতৃপ্তি দিবেই
যত্ন বেশি করি তাই বুঝি হয় এমনটা।

হলুদ গাঁদাটা ফুটল, সাদা গন্ধরাজটা ফুটল
ফুটল অপরাজিতা, পূর্তলিকা, অর্কিড বা হাসনাহেনা
ঝরে পড়েছেও কোন কোনটা
নতুন লাগানো আম গাছটাতেও আম এলো
আরিফ রাঢ়ীর পাঠানো ছবিতে যা দেখেছি
ছুয়ে দেখা হয়নি একটাও।
আসলে কি তাহিদ মোল্লারা বা আরিফ রাঢ়ীরা বা বাপ্পী মোল্লারা
আছে বলেই গাছেরা পায় পানি, পায় রসনা
আর তাই এর মাঝেও হাসে আমার সবুজ ছোট্ট বাগান।

নীরব মল্লিকটাকে দেখি না অনেক দিন
দুষ্টু পালের ডাকে যে কোথায় হারালো?
গাছের ছায়ায়, পাখির মায়ায় বেড়ে ওঠা প্রকৃতির এই বরপুত্র
গাছের ভাষা বুঝে, বুঝে ডাহুক পাখির কথা
মাঝে মাঝে মনে হয় নীরবটার মতো হই
হওয়ার আর জোঁ কোথায়?
আসলে কি বাস্তবতার কষাঘাতে নিস্পেষিত শহুরে জীবনে
জোছনা দেখতে বনে যাবার সুযোগ কোথায়?

তাহিদ মোল্লা; টগবগে ক্লান্তিহীন এক যুবক
ভালোর জন্যে আলোর পথে সদা ইতিবাচক এই তরুণ
অসম্ভব সাংগঠনিক শক্তি নিয়ে অদম্য পথ চলায়
হাসিটুকু কখনো বিরতি নিতে দেখিনি
বট গাছ যেমন ছায়া দেয় পথিককে
নেতা যেমন আগলে রাখে কর্মীকে
তেমনি এক সুন্দর আত্মার ধারক এই তাহিদটা
আসলে কি তাহিদরা আছে বলেই মুর্খ সমাজটা এখনো টিকে আছে
তাহিদরা আছে বলেই "অকূলের কুলেরা" পায় কুল
তাহিদরা আছে বলেই "অগতিরা" পায় "গতি"।

বিজন আমার আপন ভুবন
নিস্তব্ধ আমার গানের কথা
রিক্ত আমার হৃদ মাঝার
শূন্য আমার যথা-তথা।।

5 May 2020
Rankin Street, Wari, Dhaka

সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২০ বিকাল ৪:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×