somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘাটাইল উপজেলা পরিষদের “আমাদের শিশু পার্ক”

১৯ শে জুন, ২০২০ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালনকালে উপজেলা পরিষদ চত্বরের একটি পরিত্যক্ত (ময়লা ফেরার স্থান) কে নান্দনিক আয়োজনে শিশু পার্কে পরিণত করেছিলাম। পার্কটির নাম “আমাদের শিশু পার্ক”। বিকেলে শিশুদের কোলাহলে মুখরিত হতো পার্কটি। শীতের বাগান করা হলে কিছুদিন অবশ্য গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকায় পার্কটি বন্ধ ছিল।
২। নীচে পার্কটির ছবি শেয়ার করা হলো। ছবিগুলো আজকের। এক বন্ধু পাঠিয়েছেন। পার্কটির ডিজাইন আমার নিজস্ব। অর্থাৎ একজন ইউএন্ওকে জুতা সেলাই থেকে চন্ডী পাঠ সব দায়িত্ব পালন করতে হয়। পার্কের গেটের ডিজাইন ও রঙ ছিল দেখার মতো; এখনো আছে। দেওয়াল, তার্ ওপরে কলস. কলসে নীল অপরাজিতার লতা। অনন্য এক ডিজাইন। এক অকৃত্রিম বন্ধু (আসলে দুই জন) আমাকে অপরাজিতা ভালবাসতে শিখিয়েছে। আমি এখন্ও অপরাজিতার ভক্ত। আমার গ্রামের বাড়ী “একটুকু বাসা”- তেও নীল-সাদা অপরাজিতা সব ঋতুতেই ফোটে।
৩। কথায় ফিরে আসি। শিশু পার্কে ছয়টি রাইড ছিল। টাইলস-এর তৈরি ওয়াক ওয়ে খুব সুন্দর। আমি একটি কাচা গোল ঘর তৈরি করেছিলাম। আমি চলে আসার পর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেটিকে পাকা গোল ঘর করেছেন। আসলে পাকায় খুশী থাকা পাকা লোকেরা কাঁচার মূল্য বুঝবে কি করে? শীতে হলুদ-কমলা গাঁদা, ডালিয়া রোপণ করছিলাম। অপূর্ব রূপ ধারণ করেছিল বাগানটি বসন্তকালে। ফুটেছিল বর্ণিল পুস্পরাজি। সে এক অপরূপ দৃশ্য। ওখানে একবার বসন্ত উৎসব আয়োজিত হয়েছিল। সে এক অপূর্ব মিলনমেলা। শীতকালে পিঠা উৎসব ও বার বি কিউ আয়োজিত হতো। প্রাণের টানে রাজনৈতিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ চলে আসত। আপ্যায়িত হতো কাঁঠাল পাতার তৈরি প্লেটে। তৈরি হতো ভাপা পিঠা, চিতই পিফা। পার্কে স্থাপন করা উনুনের পাশে বসে সবাই পিঠা উপভোগ করত। সেই দিনগুলো খুবই মিস করি।পার্কটির নির্মাণ ব্যয় ছিল খুবই কম। আমার এসব কাজের একমাত্র অনুপ্রেরণা ছিলেন ডিসি পার্কের নির্মাতা ও স্বপ্নদ্রষ্টা আমার প্রাণপ্রিয় জেলা প্রশাসক শ্রদ্ধেয় মাহবুব স্যার।
৪। এবার আসি আসল কথায়। বতর্মানে পার্কটি আবার পরিত্যক্ত। মানুষ যেখানেই থাকুক না কেন, সুষ্টি তাকে বরাবর ভাবায়। আজ পার্কটি জনহীন, প্রায় শ্রীহীন, বৃক্ষরাজি ঝড়ের তোড়ে নুয়ে পড়েছে। জং ধরেছে ইস্পাতের রাইডগুলোতে। ইউএনও অফিসে লোকবলের অভাব নেই। তারপরও অযত্ন, অবহেলা। গেইটের এক পাশের একটি গোল ল্যাম্প না থাকায় চোখটা ঝাপসা হয়ে আসে। কোলাহল শূণ্যতা বড্ড পীড়া দেয় মনে।
৫। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সজ্জন ব্যক্তি। তাঁর সাথে কথা বলে তাঁকে সর্ববিষয়ে অত্যন্ত আন্তরিক ও সক্রিয় মনে হয়। আমি ঘাটাইলবাসীর পক্ষ হতে (নিজেকে এখনও ঘাটাইলের একজন ভাবি) ইউএনও মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে আবার সংস্কার করে পার্কের দরজাটি খুলে দিন। আপনি না করলে কে করবে, বলুন?

সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২০ দুপুর ১:২১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×