somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিই শুধু থাকব না!

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গেল সপ্তাহের প্রায় পুরোটা জুড়েই বৃষ্টি ছিল। সাথে সো সো শব্দে উত্তরি হিমেল হাওয়া। চারিদিকে শীতের আগমনী দামামা। আর ক’দিন পরেই ধবল তুষারের কাফনে মুরে দীর্ঘ পাঁচ-ছ’ মাসের জন্য হাইবারনেশনে যাবে প্রিয় শহর টরন্টো আর তার প্রকৃতি। অথচ এই তো সেদিন পর্যন্ত কত বাহারী রঙ্গেই না সেজেছিল প্রকৃতি। চারিদিকে শুধু স্বপ্নময় রঙিন ভাল লাগা। ভাল লাগা সেই রঙিন দিন গুলো আজ বিগত অতীত।
ভাবতে ভারী কষ্ট লাগে- আমার জীবনের রঙও একদিন অতীত হয়ে যাবে। আজ এই মূহূর্ত থেকে শুরু করে কোন এক বছর হবে সুন্দর এ ধরনীতে আমার শেষ বছর। কোন এক মাস হবে শেষ মাস, কোন এক দিন হবে শেষ দিন, কোন এক ক্ষণ হবে জীবনের শেষ ক্ষণ। তারপর সব শেষ। সেদিন অথবা সেদিনের পর আরও অনেক অনেক যুগ পর্যন্ত প্রকৃতি তার স্বরুপে বার বার ফিরে আসবে, সাজিয়ে দিবে, রাঙ্গিয়ে দিবে বর্ণহীন জীর্ণ মলিণ এ ধরিত্রীকে। ফুলে ফুলে ভরে যাবে উঠোন। লাল, নীল, বেগুনী পরাগ রেণু পাখায় মেখে এ ফুল উড়ে বেড়াবে প্রজাপতির দল। বাগানের কচি লাউয়ের ডগা মাচান বেয়ে তরতর করে বেড়ে উদ্ধত ভঙ্গিতে জানিয়ে দেবে তার উপস্থিতি। গোধূলী লগ্নে ডানায় মিষ্টি সোনালী রোদ্দুর মেখে নিশ্চিত মনে নীড়ে ফিরে যাবে পাখিরা। মাথায় গিজগিজ দুঃশ্চিন্তা নিয়ে হাইওয়ে ৪০১ এর ট্রাফিক জ্যামে ঘন্টার পর ঘন্টা আটকে থাকবে ঘরে ফেরা কর্মজীবী আদম সন্তান। রাতের নিস্তব্ধতা খান খান করে ধাতব চাকায় ডাইনোসরের ক্রন্দনের মত বিকট শব্দে নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে ছুটে যাবে রেল গাড়ী। জন্ম নিবে কত শত নক্ষত্র, ঝরে যাবে তেমনি কত শত। গভীর রাতে ঘুম থেকে জেগে ব্যালকনিতে দাঁড়িয়ে কোন এক মধ্য বয়সি যুবক সিগারেটের ধোঁয়ায় কুণ্ডলী পাকাবে আর জীবনে চাওয়া ,পাওয়া, লাভক্ষতির জটিল হিসেব মেলাবে। মায়ের কোলে খিল খিল করে হেসে উঠবে মানব শিশু। থাকবে সুখ, দুঃখ, হাসি, কান্না, মান, অভিমান। পৃথিবীর সবকিছুই চলবে ঠিইক আগের মতই। সেদিন আমিই শুধু থাকব না।

নভেম্বর ০৪, ২০১৯
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

×