somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি তো লজ্জা বেচেই খাই

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রক্টর-ভিসিদের পদত্যাগ দাবী আজকাল মিডিয়ার একটা প্রধান শিরোনাম। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রক্টর তারও আগে জাবি ভিসি, অথবা BUET ভিসি সহ বাংলাদেশের অনেক দায়িত্ববান ব্যক্তিবর্গের দায়িত্ব জ্ঞানহীন, নির্লজ্জ কাজ কারবার দেখলে হতভম্ব হয়ে যেতে হয়। আমার এক সহকর্মী বন্ধুকে কথাচ্ছলে একদিন বললাম,” ভাই এদের কি লজ্জা শরম কিছু নাই নাকি?” উত্তরে আমার বন্ধুটি একটা গল্প শোনালো। গল্পটার সার সংক্ষেপ এরকমঃ
এক গাঁয়ে, চরিত্র দূষণে দুষ্ট এক রমনী বাস করত। রমনীর ক্রিয়া কর্মে বিরক্ত গ্রাম বাসী তাকে একদিন পঞ্চায়েতে বিচারের মুখোমুখি করল। বিচার কার্যের এক পর্যায়ে পঞ্চায়েত প্রধান খুব রাগতঃ স্বরে রমনীকে ধমক দিয়ে প্রশ্ন করলেন, “ তুই যে এসব করে বেড়াস, তোর লজ্জা করে না রে?” গ্রামবাসী এতক্ষণ রমনীটির নামে যেসব সত্য মিথ্যা সাক্ষ্য দিচ্ছিল, লজ্জা শরমের মাথা খেয়ে তা সে মজলিশের এক কোনায়, এক হাত ঘোমটা টেনে বসে বসে মুখ বুজে সহ্য করছিল। কিন্তু বৃদ্ধ মাতবরের শেষ কথাটিতে সে প্রতিবাদ না করে থাকতে পারল না। রমনীটি তাই ঘোমটার আড়াল থেকে নিজেকে উম্মোচন করে বলল, “এইডা কি কইলেন মাতবর সাব। লজ্জা পাইলে কি আমার চলে? আমি তো লজ্জা বেচেই খাই!”
সত্যিই তাই লজ্জা বিশেষণটা এখন অতি দূর্লভ। পুরোটা দেশ এখন নির্লজ্জতার অভয়ারন্য। ভিসি, ডিসি, আমলা, কামলা, শিক্ষক, ভিক্ষুক, মুক্তার, ডাক্তার, রাবিশ, খোবিশ, দুদক, সাধক, ফুটবলার, ক্রিকেটার, ব্লগার, হেল্পার, নির্বাচন কমিশনার, টুপি ওয়ালা, ধুতি ওয়ালা, সংবাদ কর্মী, সংস্কৃতি কর্মী, দেহজীবী, বুদ্ধিজীবী, চোর, ডাকাত, পুলিশ,ইতর, ভদ্র, কাউয়া, বাদুর, শিল্পপতি, ভগ্নিপতি, বিচারপতি, রাষ্ট্রপতি থেকে প্রধান মন্ত্রী- বাংলাদেশের বেশীরভাগ মানুষ এখন দেদারসে লজ্জা বেচেই খায়।
ডিসেম্বর ০৩, ২০১৯
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৭
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

×