somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"কানের কাছ দিয়ে যারা গুলি মিস করেছো তাদের উদ্দেশ্যে এক ৪.১ পাওয়া বড় ভাই........"

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"কানের কাছ দিয়ে যারা গুলি মিস করেছো, তাদের বলছি........."

আমার খুব পছন্দের একজন বিজ্ঞানী টমাস আলভা এডিসন, এই লোকটা খুব ভালো ছাত্র ছিলেন বলে আমি কখনও শুনিনি। তবে এতটুকু হলফ করে বলতে পারি তার কাজের ওপর ডক্টরেরট করেছেন এমন মানুষ হাজার দশেক হবে।

শোনা যায় এই লোকটা পেটেন্টের সংখ্যা ছিল আড়াই হাজারের উপরে। আজকের স্ক্রু ড্রাইভার, টুথপেস্টের ক্যাপ থেকে শুরু করে রেডিও, টেলিভিশন, রেকর্ডার জেনারেটর......... এমন কিছু নাই যেটাতে এডিসন নাই।

সেই এডিসন একটা কথা বলেছিলেন, খুব দামী কথা;
"একটা কাগজ কক্ষনোই আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না......"

আজকে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো, অনেকেই ভালো করেছে। দুই একজন মিস করেছে কানের কাছ দিয়ে।

আজকে আমি যত কথাই বলি, এই ছেলে মেয়েগুলোর কাছে কথাগুলো হবে সান্ত্বনা। একটা সময় আমার জীবনেও সময়টা এসেছিল, তবু আমি একটা কথাই বলব আর একটা পরিসংখ্যান দেখাবো।

আজকে পাশের বাড়ির মেয়েটা এ প্লাস পেয়েছে, প্রাণের বন্ধু গোল্ডেন। এই সময়টা সাময়িক,
জীবনটা একটা এস এস সি কিংবা এইচ এস সি পরীক্ষার রেজাল্ট থেকে অনেক বড়।
দুই দিন খুব কাঁদো তারপর উঠে পড়ে লাগো............

তোমরা কি জানো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে যতগুলো ছেলে মেয়ে ভর্তি হয় তাদের শতকরা ৪০% ও এ প্লাস নিয়ে ঢুকতে পারে না !
কথাটা আমার না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের রিপোর্ট !!

এই বাকি ৬০% ছেলে মেয়েরা কারা ?

দেখো এইবার আটান্ন হাজার ছেলে মেয়ে এ প্লাস পেয়েছে, দেশের সরকারী বিশ্ববিদ্যালয় গুলোর মোট সিট ৩০ হাজারের কম, আর পরিসংখ্যান বলছে জি পি এ ফাইভরা চান্স পায় কম,

এই সিট গুলো আসলে তোমাদের জন্যই।

কোন ভাবে যদি একটা পাবলিকে ভর্তি হয়ে যেতে পারো বিশ্বাস কর কেউ কোন দিনও তোমার রেজাল্ট জানতে চাইবে না। যেই টাকাটা দিয়ে আজকে আব্বু মিষ্টি কিনে আনার কথা তার দশ গুন টাকা দিয়ে এলাকাবাসীকে খাওয়াবে।

নিজের ওপর বিশ্বাস রাখো।

আজ যদি ভেঙ্গে পড়, আর কক্ষনো মাথা তুলে দাঁড়াতে পারবে না।
রেজাল্ট ? সেটা আবার কি,
একটা পরীক্ষা কি তোমার জীবনকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট ?
তুমি এই তুচ্ছ কাগজের কাছে হেরে যাবে ?

আজকেই এডমিশনের প্রস্ততি নেয়া শুরু কর জোরে শোরে, ভাবো তুমি যে কয়টা পয়েন্টের জন্য ফাইভ পাওনি পরীক্ষায় শুধু ততগুলো অবজেক্টিভ ঠিক হলেই হলো। ধরো তোমার রেজাল্ট যদি ৪.৫ হয় তাহলে তুমি মাত্র সাড়ে চার মার্ক পেছনে একজন জি পি এ ফাইভ থেকে।
পারবে না পাঁচটা অবজেক্টিভ ঠিক দাগিয়ে আসতে ?

একবার ভাবো এই দেশে যদি সরসরি রেজাল্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্র ভর্তি করাতো
তাহলে কি অবস্থা হতো ?

আল্লাহর ওয়াস্তে দেশের আনাচে কানাচে ঘুরে ঘুরে পরীক্ষা দাও, নতুন নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে।
হয়ত তুমি এত দূরে গিয়ে পড়বে না, তবুও পরীক্ষাটা দাও।

যদি আজকে হেরে যাও আর কোনও দিন ঘুরে দাঁড়াতে পারবে না,
আর যদি আজকে থেকে লেগে পড়...
সবাই আঙুল তুলে দেখাবে;
দেখ ঐ মেয়েটা/ঐ ছেলেটা ইন্টারে খারাপ করসিল আজকে পাবলিকে পড়ে...... আমরা শালার এ প্লাস পাইয়াও চান্স পাইলাম না।



"হাল ছেড়ো না বন্ধু......বরং কণ্ঠ ছাড়ো জোরে,
দেখা হবে তোমার আমার অন্য গানের ভোরে........."
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৪৪
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×