মানুষ মানুষেরই জন্য। জীবন জীবনেরই জন্য।
যিনি গেয়েছিলেন, তিনি চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে।
ভূপেন হাজারিকা
চলে যাবেন নাই বা কেন? মানুষ আজও মানুষের জন্যই
আছে তবে, মারার জন্য!
কথাটা শুনতে খারাপ লাগলেও আপনাকে মানতে হবে
যে, এটা ঠিকই
এই পৃথিবীতে ভালো মানুষ শুরুর দিন থেকেই ছিল
আজও আছে পরেও থাকবে
এটা একটা দিক হলে উল্টোদিকটা হল, মানুষ খারাপও
ছিল শুরুর সেই দিন থেকে,আজও আছে,পরে নিশ্চয়ই
আরও খারাপ হবে...!!
এই পর্যন্ত লাইনটা লিখেই কেমন যেন আতঙ্ক লাগলো
মনে! আর কত খারাপ হবে!
গতকাল তো তো ৯/১১ গেল!
দু-দুটো প্লেন গিয়ে এক নিমিষেই মাটিতে মিশিয়ে
দিয়েছিল ১১০ তলার দু'দুটো বাড়ি! মানুষই! সে ঘটনার
তো মাত্র ১৫ বছর হল!
আজ থেকে ৭০ বছর আগে এমন বোম ফেলা হয়েছিল
হিরোশিমা-নাগাসাকিতে, তার খেসারত আজও দিতে
হচ্ছে সেখানকার মানুষকে!
তাহলে মানুষ তো মানুষের জীবন নেওয়ার জন্যই রয়েছে!
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




