somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আই হেইট পলিটিক্স

২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতি সুন্দর, রাজনীতি পবিত্র, রাজনীতি রাজকীয়।

যে দেশকে আমরা বলি সেই দেশের জন্মদাতা রাজনীতি;
যে মায়ের ভাষায় মাকে "মা" বলে ডাকছি সেই ভাষার স্বীকৃতি দানকারী এই রাজনীতি।

আমরা আজও আমাদের ফেইসবুকের এবাউট এ "I Hate Politics" লিখে রেখেছি, অথবা লিখে রেখেছি "Not Interested"। কেন? আমরা কি আমাদের দেশের জন্মদাতা কে ঘৃনা করি বলে? কেনই বা আমরা এত হতাশ? আগ্রহ হাড়িয়ে ফেলছি রাজনীতি থেকে?

কেনই বা আমরা হতাশ রাজনীতিতে এত জঞ্জাল দেখে? রাজনীতিতে এই জঞ্জাল তো আমরাই ছুড়ে ফেলেছি। আমরাই তো আমাদের ভোটাধিকার প্রয়োগ না করে মূর্খ নেত্রীর কথা শুনে ঘরে বসে ছিলাম সেদিন।

আমরাই তো রাজনীতি বিমুখ, আমরাই তো আমাদের ভোটের যে শক্তি, গনতন্ত্রের যে ক্ষমতা তার ওপর ভরসা রাখতে পারি না। ভরসা না রেখে আশা করেন কিভাবে? যদি বিশ্বাস করেন ঈশ্বর আছেন তাহলে ঈশ্বর আছেন যদি বিশ্বাস করেন ঈশ্বর নেই তাহলে ঈশ্বর নেই। তেমনি ভবে আপনি যদি বিশ্বাস ই না করেন আপনার ভোটের ক্ষমতা আছে রাজনীতি থেকে জঞ্জাল সাফ করার তাহলে জঞ্জাল সাফ হবে, যদি বিশ্বাস না করেন তাহলে নেই।

আপনি হতে পারেন আওয়ামীলীগ হতে পারেন বি এন পি বা অন্য কোন দল ক্ষমতার প্রশ্নে আমরা একে অন্যের দিকে কাদাছুড়াছুড়ি করি। দিনশেষে আমরা নিজের গায়ে লাগা কাদা ধুয়ে পরিষ্কার করলেও খেয়ালই করিনা সেই কাদা কিন্তু আমাদের দেশের বুকে লেগে থাকে।

"ভোট দিয়ে কি হবে" এই কথাটি আমাকে খুব ব্যাথিত করে। ক্লাশ থ্রী সেই শিশু শ্রেনী থেকে আজ পর্যন্ত গনতন্ত্র, ভোটাধিকার, পরমত সহিষ্ণুতা পড়ে পড়ে এসে আজ আমরা এই পরিচয় দিচ্ছি? এর কারন দেশের বড় এক দলের প্রধানের জ্ঞ্যানহীনতা নয় তো?

আমাদের রাজনীতির জঞ্জাল পরিষ্কার করতে হবে আমাদের কেই। আমারা যতদিন রাজনীতি কে বলব নোংরা ততদিন রাজনীতি নোংরাই থাকবে। আপনি যদি পরিষ্কার না করেন আপনার দেশ কে পরিষ্কার করবে?

নতুন প্রজন্মের কাণ্ডারি হল নতুন ভোটার। আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের ভোট নষ্ট করবেন না। আমি বলব না ভোট টা নৌকাতে দিতে বা ধানের শিষে দিতে। আমি শুধু বলব ভোট দিন, আপনার যাকে ইচ্ছা তাকে দিন, শুধু দেওয়ার আগে একমিনিট ভেবে দিন ভোটটা দেশের স্বার্থে দিচ্ছেন তো?
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×