somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেতরে কষ্ট

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার যখন এই বোধ হলো যে, আমি অনেক কিছুই বুঝতে পারি; তখন আমি আমার চার পাশের সবার সাথে মিশে নিজেকে চিনতে চাইলাম। পৃথিবীতে সহজ ভাষার কঠিন কাজটা আমার কাছে মনে হলো ‘নিজকে জানো’। কোনো কিছু বুঝে ফেলার বয়সটা আমার কাছে মনে হয় আতংকগ্রস্ত। তুমি কেন বুঝলে? এই আতংকটা তোমার জীবন হন্তারক হয়ে তাড়িয়ে বেড়াবে (অপরাধমূলক কর্মকান্ড দেখে ফেলার দায়ে মগবাজারে দুই ফুটফুটে দুই শিশুকে নির্মমভাবে মরতে হলো)। কিশোরীটি যখন বুঝে ফেলবে তার উপর পাশবিক নির্যাতন চালানো হলো, তখন তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই, যখন মানুষ নামক দু’পেয়ের অমানুষিক কর্মকান্ড বুঝে ফেলি তখন নিজের ভেতরে কে যেন উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে হৃদপিন্ড বরাবর, খুন হতে থাকি প্রতিনিয়ত। আমি যখন বুঝতে পারি এই মতবাদ বা পথটি আমার জন্য কল্যাণকর, ঠিক তখনি ভিন্নমতের সাম্রাজ্যবাদী শক্তিটি বলে তোমাকে আমাদের পথেই থাকতে হবে, না হয় মরতে হবে। যখন বুঝলাম আমার অনুভুতি আমার মতো করে প্রকাশ করাটা আমার অধিকার, তখন অধিকারবাদী পটি বলে ওঠে, তোমার মতো তুমিই থাকো, চুপচাপ। আমি মানুষ! এই উপলব্ধিটা আমার কখন হবে? জানিনা হবে কিনা।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×