আজকাল কোন কারণ ছাড়াই মন মেজাজ ভীষণ খারাপ থাকে।মনে হয় রাজ্যের সব হতাশা যেন আমার উপর ভর করেছে।কিন্তু আজকের মন খারাপের একটা কারণ আছে।আর মজার ব্যাপার হল মন খারাপ এর কারণই হল এটা যে আমার মন কেন খারাপ থাকে।আমি তো অনেকের থেকে ভাল আছি।আজকে একটা ব্লগে একটা লেখা পরলাম।তিন বছরের একটা বাচ্চা জীবন মৃত্যুর সাথে লড়ছে।সুস্থ মানুষের যেখানে হৃৎপিণ্ডে তিনটি ভাল্ভব থাকে,তার আছে দুটি।তার বাবা তাকে ছেড়ে চলে গেছে অনেক আগেই।আর তার অসহায় মায়ের যে রোজগার তাতে তার এই কঠিন রোগের চিকিৎসা সম্ভব নয়।সুতরাং উপসংহার যা দাঁড়াল তা হল এই তিন বছরের শিশুর জীবন প্রদীপ হয়ত যখন তখন নিভে যাবে।বাচ্চাটার ছবি দেখে আমার মনে হল আমি কি আসলেই অনেক ভাল নাই?আমি আমার জীবনের প্রায় ২৩টি বসন্ত পার করে দিয়েছি যার সুযোগ হয়ত এই শিশুটি পাবে না।কিন্তু আমরা সবাই মিলে যদি চাই আমরা কি আমাদের জীবন থেকে একটা করে দিন এই শিশুটাকে দিতে পারি না।তা হলে সেও হয়ত এই সুন্দর পৃথিবীটাকে আর কিছু দিন বেশি দেখতে পারত।জীবনকে আমরা যত খারাপ ভাবি জীবন তত টা খারাপও না।কিন্তু নিজের জীবনটাকে হয়ত আর সুন্দর করা সম্ভব যদি তা আর মানুষের মাঝে ছড়িয়ে দেয়া যায়।আসুন আমরা সবাই মিলে একটু ভেবে দেখি আমরা আমাদের জীবনকে সুন্দর বানাব কিনা....................
সবার সুবিধার্থে আমি ঐ ব্লগটির লিঙ্ক দিয়ে দিচ্ছি।যদি একটু পড়ার সময় বের করতে পারেন তাহলে দয়া করে একটু পরে দেখবেনঃ
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



