প্রতিটা দিনের একটা শুরু থাকে। দিনের শুরুতে কত স্বপ্ন থাকে মানুষের, দিনটা খুব ভালো হবে। কত আশা, কত গান, কত উচ্ছাস। সময় এগুতে থাকে, স্বপ্নগুলো বাস্তবায়ন করার সে কী চেষ্টা! বোকা মানুষ...প্রথমে ব্যর্থ হয়, ভাবে পরেরবার ঠিকই হবে। পরের বারও হয়ে ওঠেনা, মানুষ থেমে থাকেনা...আপ্রাণ চেষ্টা চালাতে থাকে, সময় এগিয়ে যায়...সাফল্য আর ধরা দেয়না। এক সময় যখন সন্ধা ঘনিয়ে আসে, মানুষ বুঝতে পারে, স্বপ্নগুলো হয়তো অধরাই থেকে যাবে। হাল ছেড়ে দেয়, ক্লান্তিতে নুয়ে পড়ে মানুষ, বুঝতে পারে শেষের শুরু হয়েছে। ছড়িয়ে থাকা স্বপ্নগুলো তুলে নিতে নিতে হঠাৎ বুকে কিসের জন্য খুব বেদনা বোধ হয়, আরেকবার চেষ্টা করে কি দেখবে? যদি হয়ে যায়! বোকা মানুষ আবারো চেষ্টা শুরু করে...পেছনে অস্তায়মান সূর্য তাড়া দিচ্ছে...
"হায় বুদ্ধিহীন মানবহৃদয়! ভ্রান্তি কিছুতেই ঘোচে না,যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে,প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণ জড়াইয়া ধরা যায়, অবশেষে একদিন সমস্ত নাড়ী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে, তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়িবার জন্য চিত্ত ব্যাকুল হইয়া উঠে।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


