টিভি নাটকে 'মোবাইল প্রেম' এবং একান্ত কিছু কথা
এরই মাঝে নতুন অতিথি হিসেবে এসেছেন- ওয়ারিদ মামা !
ভবিষ্যতে আরো আসবেন.. নতুন নতুন হাই স্পিড অফার নিয়ে।
আমরা হুমড়ি খেয়ে পড়বো নোকিয়া এন সেভেন্টি, এন নাইন্টি ফাইভ... তার চেয়েও বিশালাকার মোবাইল দৈত্যের সামনে...
এখন তো চাইলেই ছবি তোলা যাচ্ছে তখন হয়তো বুধ, শুক্র, মঙ্গল... ইত্যাদি গ্রহের ভেতরের ছবিও মোবাইলে তোলা যাবে... আকাশের দিকে ফ্লাইং কিসের মতো মোবাইল কাৎ করে ধরলেই চবি আসবে... কি মজা !
যে-হারে মোবাইল প্রেমিক-প্রেমিকার সংখ্যা বাড়ছে... ভবিষ্যতে বুড়ো-বুড়িরাও রাত জেগে প্রেম করা শুরু করে দেবেন !
আধুনিক (অতি !) বাংলা টিভি নাটক, সিরিয়াল, সিনেমা বিজ্ঞাপন, নরমাল বিজ্ঞাপন... সব খানে একই জিনিস; একই বস্তু : মোবাইল প্রেম !
এইতো কিছুদিন আগে নাটক দেখতে বসেছি... দুই বন্ধু (দুই জনেই মোবাইলে প্রেম করতে পটু !) ঝগড়া শুরু করে দিয়েছে ! দুইজনের মাথায় ইয়া লম্বা জিম মরিসন মার্কা চুল... একজন আরেকজনকে রাগ হয়ে বলছে- কি রে , তুই তো খালি গার্লফ্রেন্ড চেইঞ্জ করোছ, শালা...
আরেকজন রেগে-মেগে অস্থির... হ্যাঁ তুই সারাদিন কম্পিউটারে মাইয়াদের লগে চ্যাট করোছ... শালা.... তোরে কিছু কই আমি ?
তো, এই হলো অবস্থা ! মোবাইল প্রেম দিয়ে ভরে যাচ্ছে বাংলা নাটক ! অতি প্রিয় সব নাট্যকার, প্রযোজক, কাহিনীকার - সবাই বৈচিত্র্য আনছেন তাদের নাটকে 'মোবাইল প্রেম' নামক মহার্ঘ্য বস্তু দিয়ে... হা : হা :
ফাজলামি বাদ দিয়ে সিরিয়াসলি কিছু বলি। নাটক আমাদের বাংলাদেশী দর্শকদের জন্য দর্পণ হিসেবে কাজকরে। এই নাটকে যদি মোবাইল প্রেম, ইংরেজি-বাংলা মিশেল, অপ্রমিত ঢাকাইয়া কিংবা ফকিইরা ভাষায় বিখ্যাত ( ! ) পাত্র-পাত্রীরা কথা বলে যান অনর্গল... তাহলে আমাদের ছোট ছোট স্কুল পড়ুয়া ভাই-বোন, বাচ্চা-কাচ্চা, শিশুরা কি শিখবে ? বলুন ।
যদি বাস্তবতা আর নাটক এক জিনিস হলো তাহলে নিশ্চয় 'নাটক'কে 'ড্রামা' বলে ডাকা হতো না !
'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?
সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।