স্বাধীনতার ৩৮ বছর পার হয়ে যাচ্ছে আজও মধ্যনগর থানার ১ লাখ মানুষের জন্য একটি হাসপাতাল স্থাপন করতে পারেনি কোন সরকার। এ অবস্থা ৩৮ বছর ধরে চলছে। এ নিয়ে সাধারন মানুষের মনে ােভের শেষ নেই। এই সরকার আসে অই সরকার যায় হাসপাতাল আর হয় না। সংসদ নির্বাচনের সময় দলীয় প্রার্থীরা জনসভায় বড় গলায় হাসপাতাল স্থাপনের ঘোষণা দেন আর নির্বাচনী বৈতরনী পার হয়ে গেলে প্রতিশ্র“তির কথা এক নিমিষেই ভুলে যান। মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল বা সহস্রাব্ধ উন্নয়ন লমাত্রা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে সরকার শিশুমৃত্যু হ্রাস, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, এইচআইভি/এইডস,ম্যালেরিয়া অন্যান্য রোগ বিস্তার রোধ করতে প্রতিশ্র“তিবদ্ধ। কিন্তু মধ্যনগরের ৩৮ বছরের অপরিবর্তিত চিত্র মানুষের মনে দারুণভাবে পীড়াদেয়।
সুনামগঞ্জের অতিদূর্গম চির অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত জনপদ মধ্যনগর থানা। ৪ টি ইউনিয়নের ১৪৭ টি গ্রাম নিয়ে মধ্যনগর থানা। এসব গ্রামে প্রায় ১ লাখ মানুষের বসবাস। মধ্যনগর থানা সদরে কোন হাসপাতাল বা উপস্বাস্থ্য কেন্দ্র নেই, যেখান থেকে মানুষ চিকিৎসা সেবা পাবে। এমনকি কোন এম বি বি এস পাস করা ডাক্তারও নেই। কোন ডাক্তার এখানে ব্যাক্তিগত প্র্যাকটিসের জন্য আসেন না বেহাল যোগাযোগ ব্যবস্থার জন্য। তবে মধ্যনগর থানার অধীনে উত্তরবংশীকুন্ডা ও রামদীঘা গ্রামে দুটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তাতে এখন পর্যন্ত কোন ডাক্তারের পদধুলি পড়েনি। অট্টালিকা সর্বস্ব এদুটি স্বাস্থ্য কেন্দ্র গোয়াল(গরুর রাখার ঘর) ঘরে পরিণত হয়েছে। সামান্য অসুখ বিসুখে এখানকার মানুষ নানা ভাবে নাজেহাল হয়। বড় কোন অসুখে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়। সামান্য কাটাছিড়া দূর্ঘটনা ঘটলে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিতে হয় তাদের। এছাড়া পেটের পীড়া বা জ্বরে আক্রান্ত হলে গ্রাম্যবাজারের হাতুরে ডাক্তার তাদের শেষ সম্বল। ধর্মপাশা উপজেলা সদরে একটি হাসপাতাল রয়েছে দূরত্ব জনীত কারণে কেউ আর সেখানে গিয়ে চিকিৎসা নিতে চায় না। জনসাধারণের চিকিৎসার জন্য নেই কোন হাসপাতাল বা উপস্বাস্থ্য কেন্দ্র। মধ্যনগর বাজারে দুইজন এলোপ্যাথিক ও একজন এল.এম.এফ ও তিন চার জন হোমিও প্যাথিক ডাক্তার ৪০/৫০ টাকা ভিজিটের বিনিময়ে বঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন কয়েক যুগ ধরে। অর্থনৈতিক দিক থেকে সুনামগঞ্জ জেলার কৃষিজাত পণ্যের বৃহত্তম বাজার হলো এটি। ফী বছর এখানকার ধানের আড়তে বৈশাখ-জৈষ্ঠ মাসে লাখ লাখ টন ধান কেনাবেচা হয়ে থাকে। শুষ্ক মওসুমে রবিশস্য বিক্রীর অন্যতম ত্রে এটি। মধ্যনগরে রয়েছে একটি থানা, একটি খাদ্য গুদাম,একটি তহশীল অফিস,একটি হাইস্কুল এন্ড কলেজ, একটি বালিকা বিদ্যালয়, একটি মন্দির,একটি মসজিদ,একটি ইউনিয়ন পরিষদ,শতাধিক মুদী দোকান, প্রায় অর্ধশত ধানের আড়ত সহ অনেক গুরুত্বপুর্ণ স্থাপনা। এসব দিক বিবেচনা করেও কোন হাসপাতাল স্থাপন করেনি কোন সরকার।
মধ্যনগর,চামরদানী, বংশীকুন্ডা উত্তর ও বংশীকুন্ডা দণি ইউনিয়নের ১৪৭ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে মধ্যনগর থানার বিস্তৃতি। ১৯৭৬ সালের ১৩ জুন জেলার এগারতম মধ্যনগর থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। মধ্যনগরে কয়েক কিলোমিটার সীমান্ত অঞ্চল রয়েছে। দণি বংশীকুন্ডা ইউনিয়নের মির্জাপুর গ্রামের আব্দুল খালেক (৫৫) বলেন, এমপি ইলেকশনের সময় নির্বাচনী জনভায় সব দলের প্রার্থীরা মধ্যনগরে হাসাপাতাল স্থাপনের কথা বলেন কিন্তু ভোট দিয়া এমপি বানাইলে আর হাসপাতালের কথা মনে থাকে না।
উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ঘোলগাঁও গ্রামের মরম আলী(৩৫) বলেন, অসুখ বিসুখে আমরা বাজারের ওষুধ ব্যবসায়ীদের কাছে রোগের কথা কইয়া তাদের কথা মতো ওষুধ খাই। কোন সময় অসুখ ভালো হয় আবার হয়ও না।
চামরদানী গ্রামের আবুল হাশেম বলেন, এঅঞ্চলে কোন হাসপাতাল না থাকায় আমরা বাপ দাদার আমল থেকে ফার্মেসিত জিগাইয়া ওষুধ খাই যদিও জানি এতে আমাদের বড় কোন তি হতে পারে কিন্তু কোন উপায় নাই। সুনামগঞ্জ (ধর্মপাশা-তাহিরপুর-জামালগঞ্জ) ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, আমি মধ্যনগরে একটি হাসপাতাল স্থাপনের জোর চেষ্টা চালিয়ে যা”িচ্ছ। ভোক্তভোগী এলাকার মানুষের প্রশ্ন আর কবে মধ্যনগরে হাসপাতাল স্থাপন করা হবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


