জীবন প্রান্তরে আমি আর তুমি দাঁড়িয়ে
একা ধূ ধূ মরুর বুকে ,প্রখর রোদে
এক থালা আকাশ মাথায় নিয়ে
হৃদয়ের লাভা শুটকি হচ্ছে হৃদয়ের মাঝে থেকে।
দুজনার ললাটে কি ছিলো এই লেখা,
পরিনতি হবে কস্টের পাঠ শেখা;
অসহায় ভালোবাসা ছুটোছুটি করে এদিক সেদিক
ঠাই পেতে চায় কঠিন এ ধরার বুকে,
মরুর বুকে পিপাসার্ত পথিকের মতো ছুটে বেড়ায় দিগবিদ্দিক
আবার আবাসহীন ছোট পাখির মতো
চিৎকার করে ফরিয়াদ জানায় স্রষ্টার কাছে;
তবুও ঠাঁই মেলেনা ভালোবাসার……

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

