somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহার বাড়ি গোপালগঞ্........X((X(:((

২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের হরতালে সারা বিশ্বে বাংলাদেশ পুলিশ লীগের নামডাক ছড়ানোর পেছনে যে মহান ব্যক্তির অনবদ্য অবদান - তিনি হলেন পুলিশের পেট্রোল ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন ওরফে নরপশু!
এই নরপশু মতিঝিল জোনের পেট্রোল ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি গোপালগঞ্জ সদর থানার মিয়াপাড়ায়:P:P



বৃহস্পতিবার হরতালের দিন পায়ের নিচে ফেলে হরতালকারী ইউসুফ আলীকে নির্যাতনের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। এ নিয়ে পুলিশ বিভাগেও চলছে তোলপাড়। আন্তর্জাতিক বার্তা সংস্থার মাধ্যমে পুলিশি নির্যাতনের ওই ছবি বিশ্বের ৮২টি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। পুলিশি বর্বরতার এ ছবি নিয়ে বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রীও ক্ষোভ প্রকাশ করেছেন। অন্তত ২ জন কেবিনেট মন্ত্রী এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে আইজিপি’র কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। তবে বরাবরের মতো স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন নীরব ভূমিকা পালন করছেন। গতকাল সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে জানতে চান, ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রশ্নের কোন উত্তর দেননি। মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন তার বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি। স্বাভাবিকভাবেই তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে সাবেক আইজিপি এসএম শাহজাহান বলেন, ছবিতে যা দেখা যাচ্ছে তা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আইনে বলা আছে পুলিশ সব সময়ই সর্বনিম্ন শক্তি প্রয়োগ করবে। কেউ পুলিশের দিকে ইট ছুড়ে মারলে পুলিশ আবার ইট ছুড়ে মারতে পারে না। এমনটা হতে পারতো তিনি যদি অপরাধীকে ধাওয়া করতে গিয়ে তার ওপর পড়ে যেতেন। কিন্তু এখানে তো সেটা হয়নি। তিনি বলেন, ঘটনার পেছনে কি ছিল তা বুঝতে পারছি না। তবে ওই পুলিশ কর্মকর্তা যদি মনে করে থাকেন তিনি এ ঘটনা ঘটিয়ে পুরস্কৃত হবেন তবে সেটা একটা বিরাট ভুল। অতীতে যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা কতটুকু পুরস্কৃত হয়েছে তা আমরা দেখেছি। আর গোটা পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ন করে কারও ব্যক্তিগত পুরস্কার লাভের চেষ্টা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সামগ্রিকভাবে এ ঘটনা সরকারের ভাবমূর্তির সঙ্কট বয়ে আনবে ।

এন টিভিতে প্রচারিত পূর্ণ ভিডিও দেখুন......


এ সংক্রান্ত একটি লেখার লিংক:
তাঁকে এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত !!!!!!!!!!
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×