somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার জন্য

১৯ শে জুলাই, ২০০৯ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অতি এক প্রিয় মানুষ কে নিয়ে। প্রিয় মানুষ তুমি শুনছো তো!

আমি তোমার জন্য একটি হৃদয় আনবো বলে,
হাজারো শরীর ব্যবচ্ছেদ করলাম,
আমি তোমার জন্য একটু জল আনবো বলে,
থেকেছি বহুকাল সাহারায়।

তোমার শয্যার আয়োজন করেছিলাম ব্যাবিলনে
আর তোমার মধ্যাহ্নভোজ জাভা দ্বীপের ঐ আদিবাসীদের সাথে।

আমি জানতাম, আইসল্যান্ড এর হিমেল বরফ পুঞ্জের নিচে,
আছে হিম শীতল পানির নহর,
কারণ তুমি জানতে ৪ ডিগ্রী সে. তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি।
তাই ওখানে ডুব দিয়ে অপেক্ষা করতে আমার কোন আপত্তি ছিলনা...

আমি জানতাম তুমি রোমাঞ্চ পছন্দ কর,
তাই আফগানিস্তানের কান্দাহারে আমি গিয়েছিলাম
একটি গোলাপ নিয়ে।
আবার সাদা পতাকা নিয়ে লাদেনের বেশে,
জর্জ বুশের টেক্সাসের খামার বাড়ীতে যেতেও আমি চেয়েছি।

আমি তোমার জন্য হগওয়ার্টস স্কুলে জাদুবিদ্যা শিখতে যাই,
এই আশায় যদি তোমায় যাদু করতে পারি...

তোমার জন্য দারফূরে আমি মাসের পর মাস ক্ষুধার জ্বালায়,
ছটফট করেছি...

তুমি তো জানো নেদারল্যান্ড এর গোলাপের শিল্প কত প্রসিদ্ধ,
আমি তাও করতে চেয়েছিলাম, তোমাকে প্রতি সকালে
একটি করে গোলাপ দেবো বলে!

তোমাকে দেখার আশায় আমি,
আশরাফুলের আগেই আউট হয়ে যেতাম...
আবার তুমি যখন রোমে ছিলে,
আমিও টট্টির মত রোমাতেই থেকে গিয়েছিলাম

তবু গলেনি তোমার হৃদয়, কারণ তুমি সম্পর্কে বিশ্বাস করতেনা...
আর আমিও করতাম না, তাই তোমাকে চিরদিনের জন্য পাওয়ার
আশা আমি পূষে রাখলাম...
আর অপেক্ষা করলাম কখন আমি আলোর গতি পাবো...
৩০ বছর পর ঘুরে এসে দেখবো...
তুমি আমার চেয়ে ২০ বছরের বড় এক বৃদ্ধা!
তারপরও যদি তোমার প্রতি ভালোবাসা হ্রাস করা যায়!


পাদটীকাঃ
১|| আইন্সটাইনের তত্ব অনুযায়ী, মানুষ আলোর বেগ পেলে যদি সে ৩০ বছর মহাশুন্যে কাটিয়ে আসে, তবে সে যখন পৃথিবীতে ফিরে আসবে তখন দেখবে তার চারপাশের পরিচিত জগৎ আরো বেশি সময় পার করেছে, যেমন হয়ত ৫০ বছর।
২|| ৪ ডিগ্রী সে. তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি বলে শীতপ্রধান দেশেও বরফের আস্তরণের নিচে পানি থাকে ৪ ডিগ্রী সে. এ। ফলে মাছ ও অন্যান্য জলচর বেঁচে থাকে।
৩|| আমি রোমা বলতে ইতালীর বিখ্যাত ফুটবল ক্লাব এস এস রোমা কে বুঝিয়েছি। ফ্রান্সিস্কো টট্টি অন্যান্য বড় ক্লাবের আহ্‌বান উপেক্ষা করে এখানেই থেকে গিয়েছিলেন কারণ রোম ছিল তার প্রিয় শহর।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:২১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×