somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মারামারি!!!! সত্যি নাকি???

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দু’দল ছাত্রের সংঘর্ষে আহত ৫
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে (এনএসইউ) অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মঙ্গলবার ছাত্রদের দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়ছে।

আহতদের মধ্যে শামীম হোসেন শুভ ও খোরশেদ আলম হৃদয়ের নাম জানা গেছে।
তারা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

হামলাকারীরা ছাত্রদল ও হিযবুত তাহরীরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

সূত্র জানায়, এনএসইউ শাখায় ছাত্রলীগের কমিটি দেওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই চাপা উত্তেজনা বিরাজ করছিল দুটি পক্ষের মধ্যে।

ছাত্রলীগের সিনিয়র নেতা সৌরভ ভূঁইয়া আহত শুভর বরাত দিয়ে জানান, শুভ সম্ভাব্য কমিটির সভাপতি প্রার্থী ঘোষণা দেয় নিজেকে। শুভর সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের জুলহাসসহ অন্যরা লিয়াজো করে কমিটিতে ঢোকার চেষ্টা করে।

কিন্তু এদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রদল ও হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে- মর্মে বিষয়টি শীর্ষ পর্যায়ে জানায় শুভ।

এরই জের ধরে মঙ্গলবার শুভকে একা শাসিয়ে দেয় জুলহাসরা। এ সময় উভয়ের মধ্যে একদফা ধাক্কাধাক্কিও হয়।

সন্ধ্যায় শুভসহ আরো কয়েকজন ক্যাম্পাসে এলে তাদের ওপর সশস্ত্র হামলা চালায় জুলহাসরা। ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে আঘাত করে।

আহতরা অ্যাপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাসায় চলে যায়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তবে ডায়েরিতে কোনো ছাত্র সংগঠনের নাম উল্লেখ নেই।

এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি বলে জানান তিনি।


খবরের সোর্স


কয়েকদিন যাবত দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তান্ডবের কথা মিডিয়াতে দেখতে দেখতে গা-সওয়া গেছে। কিন্তু আজকে বাংলানিউজ এর এই রিপোর্টটি পড়ে অবাক হয়ে গেলাম। এও কি সম্ভব এনএসইউ এর মতো জা্য়গাতেও ছাত্রলীগের মারামারি চলবে???

কেনো জানি বাংলানিউজ এর এই রিপোর্টটি আমার বিশ্বাস হচ্ছেনা। কারন আমি নিজে অন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে ব্যাক্তিগতভাবে জানি এসব জায়গাতে ম্যানেজমেন্ট এর কন্ট্রোল কি পর্যায়ে থাকে। আর এনএসইউ এর সিকিউরিটি ভেদ করে ক্যাম্পাসের ভিতরে সশস্ত্র হামলা কিভাবে সম্ভব তাই বুঝতে পারছিনা। আর রিপোর্ট এর ছবিটি এনএসইউ এর নয় বলেই আমার বিশ্বাস। তাই ব্লগের যারা এনএসইউ এর ছাত্র তাদেরকাছেই জানতে চাচ্ছি যে আদতে ঘটনাটি সত্য নাকি?? আপনাদের অথরিটি কি আসলেই ক্যাম্পাসে ছাত্র রাজনিতি অনুমোদন করেছে???
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৩
১৫টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×