somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু ও বন্ধুত্ব......

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"স্কুলের দিনগুলাই হুট করেই বন্ধুত্ব হয়ে যেতো ... যেই ছেলেটা বরফ-পানি খেলার সময় চোর হয়ে আমার পিছনে ৫ মিনিট ছুটেছিল, সে আমার বন্ধু হয়ে গিয়েছিল ... ছোট্ট চুলের ঐ মেয়েটা একটা চুইংগাম দিয়েছিল ক্লাস টু তে, সেদিনই আমার বন্ধু হয়ে গেলো সে ... পাশের বেঞ্চের ছেলেটা চুপচাপ বসে থাকতো সারাদিন, কারণ ছাড়াই সেও আমার বন্ধু হয়ে গেলো !!

এই হুট করে হওয়া বন্ধুত্বটা হুট করেই ভেঙ্গে যেতো না ... ১০ টাকা দিয়ে অনেকগুলা স্টিকার কিনে বন্ধুদের খাতায় একটা লাগিয়ে দিতাম ... বাবল গাম খেয়ে ট্যাটু পাইলে ছেলেটার হাতে বসিয়ে দিতাম ...পোকিমনের কার্ডগুলা নিয়ে একসাথে বসে যেতাম !!

কি সহজ, কি সুন্দর ছিল বন্ধুত্ব !!

সেই বন্ধুত্বে আড়ি ছিলো ... রাগ ছিলো ... জেলাসি ছিলো ... খেলার মাঠে ল্যাং মেরে ফেলে দেয়া ছিল ... টিফিন নিয়ে মারামারি ছিল ... সব ছিলো !!

এখনকার বন্ধুত্বেও সবই আছে ... শুধু "সহজ" - নামক জিনিসটা নেই !!

এখনো বন্ধুরা "আড়ি" নেয়, কিন্তু বাইরে থেকে "ব্যস্ততা" নামক একটা অজুহাত দেখাতে থাকে !!

এখনো বন্ধুরা "রাগ" হয় ... কিন্তু "রাগ" দেখিয়ে দুইটা কথা বলে না ... "ইগনোর'' করে ... সেই "ইগনোর" নামক জিনিসটা বুকে এসে বিঁধে !!

এখনো বন্ধুদের মাঝে "জেলাসি" থাকে ... কিন্তু আগের মত সামনে থেকে ল্যাং মেরে ফেলে দেয়া হয় না ... এখনের "জেলাসি" তে পেছন থেকে ছুরি মারা হয় নীরবে নিঃশব্দে !!

এখনো বন্ধুরা বন্ধুকে ভুলে যায় ... "গার্লফ্রেন্ড" বা "বয়ফ্রেন্ড" নিয়ে জগত সাজিয়ে নীরবে জানিয়ে দেয়ঃ

"এখন আর তোমাদের দরকার নাই আমার !!"

এখনো "ঝগড়া" হয় ... এই ঝগড়াটা নীরব ঝগড়া ... ইংরেজিতে বলেঃ "COLD WAR" ... ... এই ঝগড়ায় কোন কথা কাটাকাটি হয় না ... নীরবতার ছুরি দিয়ে একজন আরেকজনের ভেতরটাকে কাটাকাটি করে ফেলে !!

কেউ এখন আর সরাসরি কিছু বলে না আগের মত ... কপাল কুচকে বলে নাঃ

"তুই আমার স্টিকার কেন নিলি ??"

সবাই বড্ড ম্যাচিউর ... সবার বড্ড বেশিই ইগো থাকে ... সবাই সবাইকে "বুঝে নেয়" ... বুঝে নিতে গিয়েই ভুল হয়ে যায় ... ইংরেজিতে ওটাকে বলিঃ

"MISUNDERSTANDING"

... ... ...

সবকিছু বড্ড বেশিই জটিল হয়ে গেছে ... চিন্তা, ভাবনা, কথা, কাজ ... সব ... আমরা কেউ কাউকে সরাসরি জিজ্ঞেস করি নাঃ

"কেন এটা করলি ??"

আমরা মনে মনে ভেবে নিইঃ

"সে কেন এটা করলো ?? নিশ্চয়ই......"

আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে চোখের দিকে তাকিয়ে "আড়ি" নেয়ার দিনগুলোই বোধ হয় ভালো ছিল ... অ্যাট লিস্ট কারণটা তো জানতাম !!

আজ যখন ওই দিন গুলার কথা মনে পরে তখন নিজের অজান্তেই বলে উঠি "ভুল করেই বড় হয়ে গেছি !!"
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×