অনেকদিন পর আজকে আবার ব্লগে ঢুকলাম । কোনই ইচ্ছা ছিলো না আর কোনদিন আসার । কেনই বা আসবো ?? কি দিয়েছে এই ব্লগ আমাকে ?? শুধু এটাই দিতে পেরেছে যে অগ্রজ কিছু পথিকের নির্মম পরিনতি । এটা দেখার জন্য , এই পরিনতির জন্যই কি আসবো ?? আমার না হলেও অগ্রজ কতজন এই পরিনতির স্বীকার হয়েছে এটা কারো অজানা নয় । এত কিছুর পরেও জাতি যখন বিচারহীনতার সংস্কৃতি চর্চাতেই মত্ত থাকে তখন নীরব প্রতিবাদ করা ছাড়া আর কিছুই করার থাকেনা । আর এই জন্যই প্রতিবাদ হিসেবে অনেক লেখাই মুছে ফেলেছি কারন স্বাধীনভাবে মত প্রকাশের জায়গাটাই যদি পরাধীনতার চাদরে ঢাকা থাকে তাহলে লোকমুখে শোলা সেই স্বাধীনতার কোনই দরকার নেই । কিন্তু জোয়ারের প্রচন্ডতায় যেমন জোয়ারের পানিকে কোন শক্তিশালী বাঁধ ও আটকাতে পারেনা সেভাবেই অনেকদিন নীরব থাকার পরে সেই নীরবতা থেকে অনেকদিনের জমানো ক্ষোভ নিয়েই আবার প্রতিবাদ করতে আসলাম কেননা নীরবতা ভাংলেই মানুষ আওয়াজ করে নিজের অবস্থানের জানান দিয়ে থাকে । যারা ইসলামের দোহাই দিয়ে মানুষ খুন করে তারা কি এটাও ভুলে গেল যে ইসলামে মানুষ হত্যা নিষিদ্ধ,যে নাস্তিকটাকে আল্লাহ এত বছর খাদ্য,বস্ত্র,বাসস্থান দিয়ে বাচিয়ে রাখলো তাকেই কিনা এইরকম ভাবে খুন করলো ?? তারা কি ভুলে গেল হত্যা না করে যথাসাদ্ধ বুঝাতে বলা হয়েছে । যারা ইসলামের লেবাস পরে মানুষ হত্যায় মগ্ন থাকে তারা কি ভুলে গেল ইসলাম মনুষত্বের কথা বলে মানুষ হত্যার কথা না । অনেকদিন চুপ ছিলাম কিন্তু আর না । আজ থেকে প্রতিবাদ জানাবো যদিও আন্দাজ করতে পারি পরিনতি কি হতে পারে । মঙ্গলময় এই পৃথবীতে মুছে যাক সব কালো;বিচারহীনতা বন্ধ হোক সবাই থাকুক ভালো ....
একজন ব্লগার
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!
আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন
ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন
চেগা মিয়া

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।