নগরবাসীর স্বপ্নের প্রকল্প আর স্বপ্ন নয়। যাত্রীদের আনা নেওয়ার ১৬টি স্টেশনের মাধ্যমে মাত্র ৪০ মিনিটে উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিল পৌঁছাবে ভুক্তভোগী নগরবাসী
২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যানজট ঢাকা শহরের অন্যতম দুর্ভোগের নাম। আর এই দুর্ভোগকে দূরে ঠেলে দেবে ঢাকা মেট্রোরেল নামের সরকারের মহাপ্রকল্প। নগরবাসীর স্বপ্নের প্রকল্প আর স্বপ্ন নয়। শুরু হয়েছে এর বাস্তবায়ন কাজ। নগরীতে যানজট নিরসনের জন্য এত বড় উদ্যোগ আগে কখনও নেওয়া হয়নি। মিরপুর পূরবী সিনেমা হলের পাশে সাইন বোর্ডে বড় করে লেখা ‘চলছে মেট্রোরেল প্রকল্পের কাজ’। এখানে মাটি পরীক্ষার কাজ চলছে দ্রুতগতিতে। ১০ থেকে ১২ জন শ্রমিক কাজে নিয়োজিত। তবে মেট্রোরেলের ১৬টি স্টেশন নির্মাণে তারা প্রকল্পের মাটি পরীক্ষার কাজ করছেন। প্রকল্পের আওতায় উত্তরা-পল্লবী-মিরপুর ১০ নম্বর গোলচক্কর হয়ে খামারবাড়ি-ফার্মগেট- হোটেল সোনারগাঁও -শাহবাগ-দোয়েল চত্বর-তোপখানা রোড ও বাংলাদেশ ব্যাংক পর্যন্ত মোট ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল নির্মাণ করা হবে। এতে করে উত্তরা থেকে একজন যাত্রী মিরপুর হয়ে মতিঝিল ব্যাংকপাড়ায় মাত্র ৪০ মিনিটে পৌঁছতে পারবেন। মেট্রোরেলের ১৬টি স্টেশনের মধ্যে উত্তরা নর্থ, উত্তরা সেন্ট্রাল স্টেশন, উত্তরা সাউথ স্টেশনের মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। এছাড়া পল্লবী স্টেশন ও মিরপুর পুরবী সিনেমা হল সংলগ্ন এলাকায় কাজ চলমান। ঢাকা শহরের যানজট নিরসনে এ যাবতকালের সব থেকে বড় প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নে যানজটমুক্ত নগর পাবে নগরবাসী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুধু ভারত বিদ্বেষই না।
মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,
/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।
/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর...
...বাকিটুকু পড়ুন
২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।...
...বাকিটুকু পড়ুনমানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন
কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন