somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষার মান উন্নয়ন ও সেশনজট নিরসনের লক্ষ্যে ২৮০ সরকারী কলেজগুলোকে স্ব স্ব পাবলিক ভার্সিটির আওতায় আনার উদ্যোগ সরকারের

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিগ্রী (পাস), অনার্স ও মাস্টার্স পাঠদানকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারী কলেজগুলো পরিচালনার দায়িত্ব পাচ্ছে স্ব স্ব অঞ্চলের পাবলিক বিশ্ববিদ্যালয়। এ ধরনের ২৮০টি কলেজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ার কাজও শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন, সেশনজট নিরসনসহ সব ধরনের অব্যবস্থাপনা দূর করাই কলেজ হস্তান্তরের মূল লক্ষ্য। সরকারী বেসরকারী মিলিয়ে প্রায় তিন হাজার কলেজ পরিচালনা করা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কঠিন হয়ে পড়েছে। শিক্ষার মানোন্নয়নে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কখন ও কিভাবে প্রক্রিয়া সম্পন্ন করা যায় তার বিস্তারিত তথ্য জানাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশ দিয়েছে মন্ত্রনালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা শিক্ষার উন্নয়নে খুবই বড় পদক্ষেপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারী কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে পারলে শিক্ষা ও শিক্ষার্থীরা উপকৃত হবে। শিক্ষার মান বাড়বে। প্রতিষ্ঠানগুলোও উপকৃত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে বোঝা কমবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতির ভেতরে চলে আসলে সরকারী কলেজগুলোর শিক্ষার মান অনেক বাড়বে। শিক্ষার্থীরাও উপকৃত হবে। পরিকল্পনা বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বেসরকারী কলেজগুলো পরিচালনা করবে। এসব কলেজ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বাকি শিক্ষা প্রতিষ্ঠান যেমন আছে তেমনই থাকবে। সরকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা।





১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×