somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষুদ্রঋণ গ্রাহকদের আমানত সুরক্ষা দিতে তহবিল গঠনের সিদ্ধান্ত সরকারের

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের ক্ষুদ্রঋণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা দিতে সরকার একটি তহবিল গঠন করতে যাচ্ছে। এর নাম হবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের আমানতকারী নিরাপত্তা তহবিল। কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কার্যক্রম গুটিয়ে নিলে বা অবসায়িত হলে অথবা দেউলিয়া হয়ে গেলে ঐ প্রতিষ্ঠানে রাখা আমানত বর্তমানে ফেরত পান না গ্রাহকেরা। একই পরিস্থিতিতে গ্রাহকেরা যাতে জমা টাকা ফেরত পান, সেই উদ্দেশ্যেই গঠন করা হচ্ছে এই তহবিল। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এমআরএ থেকে নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠানগুলো বার্ষিক ভিত্তিতে এই তহবিলে টাকা জমা রাখবে। সংস্থাটি থেকে প্রতিষ্ঠানগুলো যেদিনই ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার সনদ পাবে, সেদিন থেকেই তারা নিরাপত্তা তহবিলের আওতাভুক্ত হবে। এমআরএ থেকে এ পর্যন্ত ৬৯৬টি প্রতিষ্ঠান নিবন্ধন নিয়েছে। সাধারণত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক, স্বেচ্ছা ও মেয়াদি এই তিন ধরনের আমানত রাখেন গ্রাহকেরা। তিন আমানতের স্থিতির সমষ্টিকে নিরাপত্তার মধ্যে নিয়ে আসতে হবে। তার মানে আমানতকারীদের প্রকৃত বা নিট আমানতের একটি অংশ তহবিলে মাশুল বা ফি আকারে দিতে হবে। তহবিল সংরক্ষণ ও পরিচালনা করবে পরিচালনা পর্ষদ। পর্ষদের সদস্যসচিব ও এমআরএর একজন কর্মকর্তার যৌথ স্বাক্ষরে হিসাব পরিচালিত হবে। সরকার অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে তহবিলের অর্থ। জুনভিত্তিক তথ্যের ভিত্তিতে প্রতিবছর শ্রেণি ও মাশুলের হার বাড়বে-কমবে। কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান মাশুল দিতে না পারলে ওই প্রতিষ্ঠানের আমানত সংগ্রহ বন্ধ করে দিতে পারবে সরকার। দেউলিয়া ঘোষিত বা অবসায়িত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রত্যেক আমানতকারীকে তার আমানতের সমপরিমাণ অর্থ তহবিল থেকে দেওয়া হবে। দেশের ক্ষুদ্রঋণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা দিতে সরকারের এ পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবি রাখে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

×