বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রকল্পের জন্য বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের রেয়াতি শর্তের অর্থায়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (আইডিএ) সঙ্গে ৩৭৫ মিলিয়ন ডলারের অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছেন। এ প্রকল্পের আওতায় উপকুলীয় নয়টি জেলায় ৫৫২টি নতুন বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় নির্মাণের পাশাপাশি ৪৫০টি বিদ্যমান কেন্দ্রের উন্নয়ন, সংযোগকারী সড়ক এবং যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থাকা ১৪ মিলিয়ন মানুষ এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। এ প্রকল্পের মাধ্যমে ইস্পাতের নকশার আশ্রয় কেন্দ্রের প্রচলন করা হবে। যে নয়টি জেলায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ ও উন্নয়ন করা হবে সেগুলো হলো- বরিশাল, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, পিরোজপুর এবং পটুয়াখালী। ভৌগোলিক কারণে বাংলাদেশ বন্যা ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। জলবায়ু পরিবর্তনের ফলে আহওয়ার চরম অবস্থা বারবার দেখা দিতে পারে। বাড়তে পারে এর তীব্রতা। এ পরিস্থিতিতে এ ধরনের প্রকল্প আশ্রয় কেন্দ্র নির্মাণ ও উন্নয়নের মাধ্যমে উপকুলীয় এলাকাবাসীদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং দীর্ঘমেয়াদি দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশকে সাহায্য করবে বিশ্বব্যংক। এ প্রকল্প বাস্তবায়িত হলে দুর্যোগকালীন সময়ে জনগণ অনেকাংশে উপকৃত হবে।
উপকুলীয় এলাকাবাসীদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এবং দীর্ঘমেয়াদি দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
যার যার ধর্ম, তার তার উৎসব....

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।
প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

