somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বছরের প্রথম দিন শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সীমিত বিনোদনকেন্দ্রের এ শহরে মাসব্যাপী বাণিজ্য মেলা হয়ে ওঠে রাজধানীবাসীর বিনোদনকেন্দ্র। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। দেশের ব্যবসায়ীদের পণ্যের বহুমুখীকরণ, মানোন্নয়ন, নিজস্ব ব্রান্ড তৈরি এবং সেগুলো বাজারজাত করতে নতুন বছরের প্রথম দিন শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন নতুন বাজারকে প্রসারিত করার অন্যতম সুযোগ বাংলাদেশের আন্তর্জাতিক বানিজ্য মেলা। গতবছর এ মেলায় ৮৫ কোটি টাকার রপ্তানি আদেশ পেয়েছিলেন বাংলাদেশের ব্যবসায়ীরা। তার আগের বছর পাওয়া যায় ৮০ কোটি টাকার রপ্তানি আদেশ। সময়ের সঙ্গে সঙ্গে এই মেলার গুরুত্ব দিন দিন বাড়ছে। এ ধরনের আয়োজনের ফলে উৎপাদিত পণ্যের মান বৃদ্ধিরও সুযোগ সৃষ্টি হয়। রপ্তানির বহুমুখীকরণ হলে আমরা উৎপাদন আরও বৃদ্ধি করতে পারব। বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের ধারণা পাল্টে গেছে যারা বাংলাদেশকে এক সময় করুণার চোখে দেখত, তারাই এখন বাংলাদেশের প্রশংসা করছে। এখন বাংলাদেশের ৭২৯ ধরনের পণ্য বিশ্বের ১৯২টি দেশে রপ্তানি হচ্ছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে যেখানে বার্ষিক রপ্তানি আয় ছিল ১০ বিলিয়ন ডলার, বর্তমান সরকার আমলে তা ৩১ বিলিয়ন ডলারে নিয়ে গেছে। অনেক উন্নত দেশের থেকে বাংলাদেশ ভালো করছে। অনেক উন্নত দেশ অর্থনৈতিক মন্দার কারণে তাদের প্রবৃদ্ধি ধরে রাখতে না পারলেও বাংলাদেশ পেরেছে। এবার বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুর্কি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মান, সংযুক্ত আরব আমিরাতসহ ২১টি দেশ অংশ নেবে। এবছর সাতটি দেশ মরিসাস, ঘানা, নেপাল, হংকং, জাপান, মরোক্ক ও ভুটান মেলায় অংশ নিচ্ছে। এবার মেলায় থাকছে ১১১টি প্যাভেলিয়ান, ৫৭টি মিনি প্যাভেলিয়ন, ৮০টি প্রিমিয়ার প্যাভেলিয়ান ও ২৭৬টি স্টল। নতুন নতুন বানিজ্যের দার উন্মোচিত হোক এ দেশের, বানিজ্য মকেলা হোক সুন্দর ও সাফল্যময়।

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×