যাই হোক, প্রথম লেখায় মজার একটি ব্যাপার নিয়ে আলোচনা করি। আমার এক বন্ধুর ছোট ভাই আমাকে প্রায়ই শক্ত করে ধরে প্রোগ্রামিং শেখানোর জন্য। ছেলেটি খুবই বুদ্ধিমান। কিন্তু তার সাথে প্রোগ্রামিং নিয়ে কিছুক্ষন কথা বলে বুঝতে পারলাম এ ব্যাপারে তার চিন্তাভাবনা খুবই জটিল। তাকে বললাম, সহজ ভাবে চিন্তা করতে শেখ। তারপর তাকে জাভায় একটি ছোট প্রোগ্রাম লিখে বললাম এর মাঝে একটি ভুল রয়েছে, খুঁজে বের করো।
ব্লগার বন্ধুরা, আপনাদের জন্য প্রিন্টস্ক্রিন করে তুলে দিলাম। সমস্যাটি খুবই মজার যেকেউই একটু সহজভাবে চিন্তা করলেই সমাধানটি খুঁজে পাবেন। দেখুন তো খুঁজে পান কিনা...!
কেউ খুজে পেলে এখানে মন্তব্য করুন "সমাধান পেয়েছি.." তারপর উত্তরটি মেইলে পাঠান.. (উত্তর এখানে লিখবেন না)। দেখি কতজন পারেন।
উত্তর পাঠানোর ঠিকানা: trivuz@ জিমেইল ডট কম
-------------------
8:13 PM 11/02/2007 18378
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


