somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাধ্যম কি বাংলা না ইংরেজী ?

২১ শে মে, ২০১৪ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চমৎকার ভাবে আমাদের দেশে দুই মাধ্যমে একযোগে পড়াশুনা চলছেঃ বাংলা এবং ইংরেজী । চলুক তাতে কোন সমস্যা নাই । কিন্তু আগে আপনাকে ঠিক করতে হবে এই দুই মিডিয়াম থেকে পাশ করা ছেলেমেয়েদের মূল্যায়ন আপনি কিভাবে করছেন । উদাহরন দিয়ে সহজ করে বলিঃ
# বাংলা মিডিয়াম থেকে পাশ করা ছাত্রদের ইংরেজিতে গড় দক্ষতা, আর ইংরেজি মিডিয়াম থেকে পাশ করা ছাত্রদের ইংরেজির উপর গড় দক্ষতা একটা পর্যায় পর্যন্ত কখনোই সমান হবেনা ।
# ঠিক একইভাবে বাংলা মিডিয়াম থেকে পাশ করা ছাত্রের বাংলার উপর গড় দক্ষতা এবং ইংরেজি মিডিয়াম থেকে পাশ করা ছাত্রদের গড় দক্ষতা কখনোই সমান হবেনা । (অভিজ্ঞতায় দেখেছি ইংরেজি মাধ্যেমের অধিকাংশের ও বেশী ছাত্র বাংলার নাম শুনলে চোখে সর্ষে ফুল দেখে )।
# আপনি বাংলা মিডিয়ামের ছাত্রদেরকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বাংলায় পড়িয়ে, ইউনিভার্সিটিতে পাঠিয়ে বললেন যাও বাবা তোতাপাখির মত পড়াশোনা কর । না পারলে ডিকশনারী আছে না ? বেশ ভাল ! অধিকাংশ শিক্ষক ক্লাস লেকচার কিন্তু বাংলাতেই দিচ্ছেন !!!
আমি প্রশ্ন করিঃ ইংরেজি মিডিয়ামের ছাত্রদের ক্ষেত্রে যদি এটা ঘটত, তাহলে কি তাদের অধিকাংশজন পড়াশুনা ছেড়ে বাউল হয়ে একতারা বাজাত না ?
আবার, চাকরীর বাজারে গিয়ে বাংলা মিডিয়ামের ছাত্ররা বেশ বড়সড় একটা ধাক্কা খাচ্ছে ইংরেজিতে দক্ষ না হওয়ার কারনে । যেন মিঃ মাইকেল ইংরেজি জানেন বলেই তার মাথা থেকে ভূরি ভূরি আইডিয়া বের হবে !!
কিন্তু এমন কেন হবে, যে চাকরীর বাজারে প্রবেশ করার আগেই সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে ? দোষ যদি কারো থাকে তাহলে সেটা শিক্ষানীতির ।
লক্ষ্য করবেন সবার মা বাবার কিন্তু সন্তানদেরকে ইংরেজি মিডিয়ামে পড়ানোর সামর্থ্য নেই । সেই প্রাচিন কালের সামন্তবাদী চেতনাই কি ফিরে আসছে না ? যার টাকা আছে তার জন্যই যুগোপযোগি পড়াশোনা ?
এর সমাধান কি ?
কয়েকটা দেশ তো চোখের সামনেই আছেঃ জাপান, জার্মানি ইত্যাদি ।
তারা মাতৃভাষায় পড়াশুনা করে বলে যুগের সাথে তাল না মিলিয়ে গণ্ড মূর্খ হয়ে আছে, আর আমরা হু হু করে মুখস্ত, শিখিয়ে দেওয়া পলিসি নিয়ে অথবা ধার করে সোজা আসমানের দিকে উড়ে যাচ্ছি । মনে রাখবেন আসমানের উপরে কিন্তু বিশাল মহাশূন্য ।
বহুত কথা বলে ফেললামঃ এবার আসেন দেখি একটা পরীক্ষা করি । আপনার মনমত একটা যে কোন একটা বিষয় নেন । এবার ইংরেজিতে আধা ঘণ্টা সেই বিষয়ের উপর চিন্তা ভাবনা করেন ।
কি ? ভজকট বেধে গেল ! চিন্তাভাবনা বাংলাতেই হয়ে যাচ্ছে ? তো খাতায় ভাবনা চিন্তাগুলো বাংলাতেই লিখুন না !
আমরা ১৬ কোটি মানুষ । বাজার কি আমাদের খারাপ ?
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×