somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বিবাহের উপাখ্যান ও রেলগাড়ি ।

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পীর সাহেবের দরবারে অন্যান্য বার গেলে উনি নিজেই আগাইয়া আসেন, কিন্তু এইবার উনি কোন কারনে নারাজ হয়েছেন বলে মনে হচ্ছে । মিনিস্টার সাহেব এসেছেন প্রায় ২০ মিনিট হয়, অথচ বাবার কোন খবর নাই । মিনিস্টার অবশ্য মাইন্ড করেন নাই, গরম পীর বলে কথা । বাবার দোয়াতেই বিনা ভোটে এইবার এমপি হয়েছেন। দোয়া এতই গরম ছিল যে শুধু এমপি না, মন্ত্রীও হয়েছেন ।
যাক শেষ পর্যন্ত বাবা এসেছেন । মোরাকাবায় ছিলেন সম্ভবত ।
মিনিস্টার সাহেব দাড়িয়ে সালাম দেওয়ার চেষ্টা করলেন ।
-বসেন মন্ত্রী সাহেব । বাবা চেহারার দিকে না তাকিয়েই বললেন ।
-হুজুর কি আমার উপরে নাখোশ কোন কারনে? এই যে তুমি তুমি করে বলতেছেন । দরকার হইলে দুইডা বারি দেন আমার মাথায় আপনার সুন্নতী লাঠি দিয়া, তবুও রাগ কইরেন না ।
ফোস করে নি:শ্বাস ছেড়ে বাবা জিজ্ঞাসা করলেন: তোর বয়স কত?
-ইয়ে মানে আপনার কাছাকাছিই হইবে বাবা ।
-এত বয়স হইয়াছে, এখনো বিবাহ কর নাই কেন? বিবাহ অস্থিরতা কমায়। এই বয়সে স্থিরতা প্রয়োজন। রেইল মিনিস্টার হইলা কিন্তু রেইল গাড়ির জীবন থেইকা কিছুই শিখবার পারলা না । যত দেরীই করুক সে ঠিক স্টেশনেই পৌছায় ।
-আপনে এজাজত দিলে বাবা করতে পারি । কিন্তু পাবলিকের তো মুখের লাগাম নাই, কি না কি বলে বসে !
মিনিস্টারের সেক্রেটারী এর মাঝে লাফিয়ে উঠল: সার, কি যে বলেন! পাবলিকের মাথায় ১ নম্বর পচা সাবানের ফেনা ছাড়া কিচ্ছু নাই । আপনে খালি কইবেন, আমি শেষ নবীর উম্মত, নবীজী(সা) বলেছেন, যে ব্যক্তি বিবাহ করে না সে আমার দলে নাই । তাই তার দল্ভুক্ত হইবার জন্য বিবাহ করিলাম এই বয়সে ।
পীর সাহেব প্রসন্ন দৃষ্টিতে পি এস এর দিকে তাকালেন । এইটার মাথায় আল্লাহ পাক হিটলারী বুদ্ধি দিছে ।
কার মন্ত্রী হইবার কথা আর কে মন্ত্রী হয়? দেশের যে কি হইবে একমাত্র আল্লাহ পাকই জানেন ।
অতপর নিউজ চ্যানেলগুলি একখানা লাইভ রম্য টেলিকাস্ট করিতে লাগিল । কেহ কেহ জিজ্ঞাসা করিতেছিল: আপনার অনুভূতি কি?!
সামনে মাইক পাইয়া মহাশয় ভুলিয়া গেলেন, ইহা নির্বাচনী জনসভা নয়, বিবাহ সভা ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×