গর্ভগৃহ ত্যাগ করেছি- মহাশয়,
সন্ন্যাস বেশে ভূমিষ্ঠ শরীর, মাতৃভূমির শ্রী'লয়ে,
তেপান্তরে তিন বিঘা জমিতে বাস, শুকনা মাটি ঝরঝরা
- ঘাস।
পোড়া চুরুটে চৈত্রের রোঁদ, দুপুর গড়ায়ে ক্লান্তি আর ক্লেদ,
আকাশ ভাঙ্গার শব্দ আসে কানে, দূর জঙ্গলে শেয়ালেরা হাসে-
সে পুরোনো আকাশ, মরীচিকা মেঘে ডুবে,
বৃষ্টি না আসিলে- মরা জমিও কাশে।
পুরোনো শরীর-মাটি জড়ানো,
পূর্ব পুরুষ এর সমাধি কর্ষিত, দেবালয়ের অভরায়ন্য,
চন্দনের কাঠে দেহ পুড়িবে, কেজি শ'খানেক,
তবে কে পেট পূজিবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

