somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবেক যেখানে শূন্য, জীবন সেখানে অবান্তর

০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'পরের দিন ছুটি আছে, চল কোথাও ঘুরে আসি'- এক বন্ধুর প্রস্তাবে বাকি দু'জন রাজি হয়ে গেল। ঠিক হল তারা নেত্রকোনার বিরিশিরি যাবে। কমলাপুর থেকে ট্রেন ছাড়ে, হাওর এক্সপ্রেস। তারা টিকেট কেটে ট্রেনে চেপে বসলো।

ট্রেন লোকারণ্য, কোথাও তিল ধারনের জায়গা নেই। বিমানবন্দর স্টেশনে ট্রেন থামামাত্র দরজা তো আছেই, জানালা দিয়েও একের পর এক লোক ঢুকতে লাগলো। এক ভদ্রমহিলার কোলে শিশুসন্তান ছিল, জানালা দিয়ে এক লুঙ্গি পরিহিত লোক এসে সেই ভদ্রমহিলার গায়ের উপর পড়ল, কেউ দেখার নেই, কেউ থামাবার নেই। যাত্রীদের একজন প্রতিবাদ করতে গেলে তাকে মা-বোন তুলে গালাগাল করা হল, একজন বোধহয় যৎসামান্য চড়থাপ্পরও মেরে বসলো। এর মধ্যে ঐ বগিতে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। বুকে প্রচণ্ড ব্যাথা, দরদর করে ঘামছেন, শ্বাসকষ্ট হচ্ছে- এরকম পরিস্থিতি। সেই তিন বন্ধুর একজন ছিলেন চিকিৎসক, তিনি দেখে হৃদরোগ সন্দেহ করলেন এবং রোগীর সঙ্গীকে দ্রুত ট্রেন থেকে নেমে নিকটবর্তী হাসপাতালে নিতে বললেন। রোগীর স্বজন তাদের সহায়তা চাইলে তারাও তৎক্ষণাৎ যাত্রা বাতিল করে উনাদের সঙ্গে নেমে যেতে সম্মত হলেন, প্রমোদভ্রমণের চেয়ে জীবনের আহ্বান অনেক বড়।

কিন্তু ভাগ্য এতোটাই সুপ্রসন্ন যে, জানালা দিয়ে অনর্গল লুঙ্গিপড়া-অর্ধউলঙ্গ মানুষ টপটপ করে ভেতরে এলেও সেই রোগীটিকে ট্রেন থেকে বের করা গেল না। ডাক্তার ও তার বন্ধুগণ চিৎকার করে 'ভাই মরণাপন্ন রোগী আছে, প্লিজ একটু রাস্তা ছাড়েন' বলেও লাভ হয়নি, সবাই ভিড়ে নিজের জায়গা রক্ষায় ব্যস্ত। কেউ একজন মন্তব্য করলেন, 'রোগী লইয়া ট্রেনে উঠছে ক্যান, প্লেনে গেলেই পারে।' যথাস্থান হলে এমন মন্তব্যের যথাযথ প্রত্যুত্তর দেয়া যেত, কিন্তু তখন সে অবস্থা নেই। ট্রেন চলতে শুরু করেছে, অনেক ধাক্কাধাক্কি করেও যখন পথ করা গেল না, তখন ট্রেনের শিকল খোঁজা হল, সেটা টানলে নাকি ট্রেন থামানো যায়। কিন্তু ভাগ্যের পরিহাস, ট্রেনের শিকলটি বোধহয় জন্মলগ্ন থেকেই বিকল। রোগী, তার স্বজন, এবং ঘটনাক্রমে জড়িয়ে পড়া সেই বন্ধুত্রয় অবাক হয়ে দেখল, পুলিশের এক কনস্টেবল বগিতে ঢুকছে আর সবাই তাকে পথ করে দিচ্ছে। যে জনতা রোগীকে বের হতে দেয়নি, সেই ভিড়ের মধ্য দিয়ে কী অনায়েসে সেই পুলিশ সদস্যের জন্য জায়গা হয়ে গেল!

তারা যখন রাত দেড়টায় জয়দেবপুর স্টেশনে নামলো, রোগী ততক্ষণে প্রায় সংজ্ঞাহীন। শুধু জনবহুল নয়, বিবেকহীন মানুষে পূর্ণ একটি দেশে জন্মানোই ছিল ওই রোগীর আজন্ম পাপ। প্রমোদভ্রমণে বের হওয়া তিন বন্ধুর জন্য এটা হয়ে গেল শিক্ষাসফর, যে দেশকে তারা ভালোবেসে বড় বড় বুলি ছেড়ে এসেছে এতকাল, সেদেশের আপামর জনসাধারণের এই অসাধারণ আচরণ না দেখলে তাদের শিক্ষাটাও অসম্পূর্ণ রয়ে যেত।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×