somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্যা গ্রেটেস্ট

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বখ্যাত বক্সার তিনি, 'দ্য গ্রেটেস্ট' বলে পরিচিত। শুধু বক্সার নন, মানুষ হিসেবেও অসাধারণ। তাকে যখন ভিয়েতনাম যুদ্ধে পাঠানোর কথা বলা হল, তিনি সুস্পষ্টভাবে না করে দিলেন, জানালেন মানবতার বিপক্ষে দাঁড়ানো তাঁর পক্ষে সম্ভব নয়। সেই মোহাম্মদ আলীকে যখন সদ্যজন্মানো রক্তস্নাত বাংলাদেশে আসার প্রস্তাব দেয়া হল, তখন তিনি একটা ম্যাচে পরাজিত হয়ে বিশ্রামে আছেন। তিনি জানতে চাইলেন, 'এমন পরাজয়ের পর বাংলাদেশে গেলে জনগণ আমাকে কিভাবে গ্রহণ করবে?'

বাংলাদেশের জনগণ তখনও সভ্য ছিল। কোন খেলোয়াড় দুয়েকটা ম্যাচে খারাপ করলে তাকে গালাগাল করে নিজের বুক চাপড়ে ফেসবুক গরম করে ফেলত না, অবশ্য তখন সে সুযোগও ছিল না। যাই হোক, মোহাম্মদ আলী বাংলাদেশে এলেন। আজ থেকে ৩৮ বছর আগের কথা।

বাংলাদেশের মানুষ মোহাম্মদ আলীকে যে শুধু গ্রহণ করলো, তাই নয়, তাকে ঘিরে রীতিমতো উৎসব শুরু হল। তাকে বাংলাদেশের বিভিন্ন এলাকা দেখানো হল, আঞ্চলিক খাবার খাওয়ানো হল, সাধারণ মানুষের হাসিখুশি জীবন দেখে তাঁর মুগ্ধতা সীমা ছাড়িয়ে গেক। নদীর তীরে সুশীতল বাতাস খেতে খেতে তিনি সহধর্মিণীকে জিজ্ঞেস করলেন, এখানে থেকে গেলে কেমন হয়?

শুধু আতিথেয়তা নয়, এদেশের বক্সিংপ্রিয় মানুষেরা উনার সঙ্গে বক্সিং খেলতে চাইল, তিনিও সানন্দে খেললেন। বিদেশী লম্বাচওড়া ব্যাটসম্যানের পেছনে ক্ষীণকায় বাঙ্গালী উইকেট কিপারকে যেমন দেখায়- অনেকটা তেমন হল। আক্রমণের হিংস্রতা ছিল না, তবে সে খেলায় আনন্দ ছিল।

সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত মোহাম্মদ আলী অবাক হলেন, যখন জাতীয় বক্সিং স্টেডিয়ামের নামকরণ তাঁর নামে করা হল, তাকে প্রদান করা হল বাংলাদেশের 'সম্মানসূচক নাগরিকত্ব'।

বিমানে ওঠার আগে তিনি বলে গেলেন-
Bangladesh, I love you.

যোদ্ধার দেহ ও মানুষের অন্তর- এ দুয়ের মিশ্রণে গড়ে ওঠা এই কিংবদন্তি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। বাংলাদেশের এই মহান নাগরিকের দেহাবসানে আমরা অনুভব করি, দেহের অবসান হলেও তিনি যে মানুষের অন্তর নিয়ে জন্মেছিলেন, সেটাই তাঁকে অমর করে রাখবে, অগণিত মানুষের অন্তরের মণিকোঠায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

×