
সারা দেশে ছেয়ে গেছে
একটি আর্তচিৎকার
কলমে, খাতায়
পত্রিকার পাতায় পাতায়
টিভি,ফেইসবুক, ব্লগ টুইটারে
কোটি মানুষের মনে
মাঠে, বন্দরে।
আকাশে, জমিনে।
অবুঝ পক্ষি বৃক্ষ
আর সমুদ্রের গর্জনে ।
সারা দেশে সবখানে
ছেয়ে গেছে, একটি আর্তচিৎকার।
চাপাতির নিচে পড়ে থাকা
একটি বাঁচার আকুতি।
---
সবুজ ঘাস, পবিত্র মাটি
পবিত্র রক্তে
মূহুর্তে হয়ে যায় লাল
একটি মানুষের হিংস্রতায় ।
না-না মানুষ নয়,
মানুষ রূপি জানোয়ার সে।
.
সেই জানোয়ারের বিরুদ্ধে
ফুসে উঠেছে দেশ।
রাজ পথে নেমে এসেছে
বিদ্রোহী জনতা ।
ব্যানার, স্লোগান
আর মিছিলে মিছিলে
উত্থাল শহর নগর গ্রাম ।
প্রকম্পিত রাজপথ ।
প্রতিশোধের হুংকার।
সকল কন্ঠে শুনি
একটি বজ্রধ্বনী ।
ফাঁসি চাই....
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ।
নার্গিসের উপর হামলাকারি
কুখ্যাত বদরুলের ফাঁসি চাই।
কিন্তু আমি?
আমি আজ
ফাঁসি চাইতে আসিনি
আমি বিচার চাইতে এসেছি,
বিচার।.....
বিচারের মতো বিচার।
আমি চাই
চাপাতির বদলে চাপাতি
মাথার বদলে মাথা
রক্তের বদলে রক্ত
চোখের বদলে চোখ
কুপের বদলে কুপ
আমি চাই সব হিংস্রতা
এখানেই হবে নিশ্চুপ।
তাই চাই।
চাপাতির বদলে চাপাতি
কুপের বদলে কুপ।
তবেইতো হবে বিচার।
আমি ফাঁসি চাইতে আসিনি
বিচার চাইতে এসেছি ।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




