somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনিও প্রধানমন্ত্রী! তবে তার ২ টি মোবইল ছাড়া কোন সম্পদ নেই!

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কর্মকর্তারা পড়েছেন ভীষণ বিপদে। প্রধানমন্ত্রীর সম্পদের বিবরণী পূরণ করতে গিয়ে তাঁদের এ বিপদ। দুটি মুঠোফোন ছাড়া প্রধানমন্ত্রীর আর কোনো সম্পদ নেই। কী আর করা! ব্যক্তিগত তথ্য দিয়ে বাকি ঘরগুলো ফাঁকা রেখেই প্রধানমন্ত্রীর সম্পদের বিবরণীর জমা দিতে হচ্ছে।

নেপালের প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সুশীল কৈরালা সাদামাটা জীবনযাপনের জন্য বেশ পরিচিত। তাঁর কোনো সম্পদ নেই। আছে কেবল দুটি মুঠোফোন।

মুখ্য সচিব বসন্ত গৌতম গতকাল শনিবার পিটিআইকে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী জমা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সম্পদের বিবরণী তৈরি করতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঝামেলায় পড়েছেন। কারণ বিবরণীতে উল্লেখ করার মতো কোনো সম্পদ নেই প্রধানমন্ত্রীর।
বসন্ত গৌতমের ভাষ্য, ‘কৈরালার কোনো বাড়ি নেই, জমি নেই, বিনিয়োগ নেই। তাঁর কোনো গাড়ি নেই। মোটরবাইকও নেই।’

ওই কর্মকর্তা আরও জানান, ৭৫ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর কোনো সোনাদানা কিংবা রুপা নেই। তাঁর নামে অন্য কোনো সম্পদও নেই। আছে কেবল দুটি মুঠোফোন।


বসন্ত গৌতম বলেন, ‘এই মুঠোফোন দুটিকে প্রধানমন্ত্রীর সম্পদ হিসেবে আমরা উল্লেখ করতে পারছি না। এ কারণে সম্পদের বিবরণী কীভাবে পূরণ করব, তা নিয়ে আমরা চিন্তিত।’ ওই কর্মকর্তা জানান, এমন পরিস্থিতিতে কোনো ধরনের সম্পদ উল্লেখ না করেই প্রধানমন্ত্রীর সম্পদের বিবরণী জমা দেবেন তাঁরা। বিবরণীতে কেবল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তথ্য থাকবে।


গত মাসে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কৈরালা। প্রধানমন্ত্রীর বাসভবনে উঠার আগে কাঠমাণ্ডুর উপকণ্ঠে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। দলের প্রেসিডেন্টের জন্য নেপালি কংগ্রেস ওই বাসাটি ভাড়া করেছিল। অবিবাহিত কৈরালা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরও সাদামাটাভাবে জীবনযাপন করছেন।

সূত্র: বিডিনিউজ২৪ডটকম
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে” (দিনলিপি, ছবিব্লগ)

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৫


রোদের মাঝে একাকী দাঁড়িয়ে....
ঢাকা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২৩৩

"সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে" -- নিজ শিশুর মুখে একথা শুনে মানব শিশুর মায়েরা সাধারণতঃ কপট রাগত স্বরে এমন প্রতিক্রিয়া... ...বাকিটুকু পড়ুন

রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান নিজে কি পেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:৩৫


ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে — রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান আসলে কী পেল? ইরানের Shahed-136 ড্রোন ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে, সাধারণ মানুষের ঘরবাড়ি... ...বাকিটুকু পড়ুন

"মেলা সুন্দর হতো আমাদের শৈশবে, যখন বই ছিল স্বপ্নের প্রতিশব্দ" ~ বইমেলা ২০২৬ উপলক্ষ্যে বাংলা ট্রিবিউনকে দেয়া আমার সাক্ষাৎকার

লিখেছেন সাজিদ উল হক আবির, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১০:৩৮



প্রশ্ন: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

সাজিদ উল হক আবিরঃ গত বছরখানেক ধরে দুটো বইয়ের কাজ করছিলাম। একটা আমার দ্বিতীয় উপন্যাস, সরীসৃপতন্ত্র; দ্বিতীয়টি, মিলান কুণ্ডেরার উপন্যাস দা... ...বাকিটুকু পড়ুন

জল্লাদ খামেনি বাঙ্গুদের কাছে হিরো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১১:১২



বাঙ্গুদের কাছে খামেনি হিরো কারণ সে ইউএসের বিরুদ্ধে দাড়িয়েছিল। কিন্তু বাঙ্গুরা কখনোই জানবেনা এই খামেনির ইরান ২০০৬ সালে তাদের এয়ারস্পেস আমেরিকার জন্য খুলে দেয় যাতে সাদ্দামের বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ বিরোধী কবিতা: তোমরা বিড়াল হত্যার উৎসবে মেতেছো

লিখেছেন অর্ক, ০৫ ই মার্চ, ২০২৬ রাত ১২:৪২



আর আমি ভীষণ দুঃখ পেলাম দেখে
দল বেধে বিড়াল হত্যার উৎসবে মেতেছো
কুয়াশাচ্ছন্ন বরফসাদা হিম রাত শীতের
তোমরা বিরাটকার কালো আলখাল্লা পরা
উলের ভারি দস্তানা ও মুজো হাতে পা’য়ে;
পাশবিক উল্লাসে শীর্ণকায় শিশু বিড়ালটিকে
কামড়ে আঁচড়েহাঁচড়ে... ...বাকিটুকু পড়ুন

×