ভাবছি একাত্তর নিয়ে আর লিখবোনা। লিখলেই ব্যান। এ পর্যন্ত আমার তিনটা লেখা মুছে দেয়া হয়েছে। মাস দুয়েক ব্যান ছিলাম। একাত্তর নিয়ে আমার মতামত প্রকাশ করলেই যদি ব্যান হতে হয়, নাইবা লিখলাম। লেখার তো কত সাবজক্টেই আছে। একাত্তর নিয়ে আমার কথা না হয় অন্য কোন সাইটে লিখলাম, যেখানে মত প্রকাশের স্বাধীনতা আছে।
যা হোক, ব্লগস্পটে ফারজানা মাহবুবার লেখা পড়ছিলাম। জার্মানির মারওয়া শেরবিনিকে হিজাব পড়ার অপরাধে যে খুন করা হলো নির্মমভাবে, সে বিষয়ে হৃদয়স্পর্শী লেখা। মনটা খারাপ হয়ে ছিল দীর্ঘক্ষণ। মারওয়া হিজাব পড়ায় তাকে টেররিস্ট বলে গালি দিল প্রতিবেশী। তিনি আদলতে গিয়েছিলেন বিচারের দাবী নিয়ে। আদালতে সবার সামনে আসামী তাকে উপর্যুপরী ছুড়িকাঘাতে হত্যা করলো। মারওয়ার স্বামী তার স্ত্রীকে রক্ষা করতে গেলে গার্ড উল্টো তাকে গুলি করলো। সারা পৃথিবী নিরব। নিরব পশ্চিমা বিশ্ব। মানবাধিকার শেখাতে যারা বিশ্ব চষে বেড়ায় তারা নিরব। ফারজানা এমনতর দ্বৈত ভূমিকাধারী সাদা চামড়ার কুৎসিত মনের অধিকারীদের বিরুদ্ধে ঘৃণার থুথু নিক্ষেপ করলেন তার লেখায়। আমি ভাবছিলাম সে থুথুর কিছুটা আমার গায়ে লাগলো কিনা। আমার এক বোন বিশ্বে নির্যাতিত। জীবন পর্যন্ত দিতে হলো। একজন ভাই হয়ে তাদের জন্য কি করতে পেরেছি? এমনই এক বোনের আর্তনাদ শুনেই তো মুহাম্মদ বিন কাসিম সূদুর আরব থেকে ছুটে এসেছিলেন ভারতবর্ষে। শায়েস্তা করেছিলেন জালিম সম্রাটকে। কালের পরিক্রমায় আমিও এক যুবক, আল্লাহর বান্দা বলে গর্ব করি, অত্যাচারীর বিরুদ্ধে আতঙ্ক বলে দাবী করি, আমার ভূমিকা কতটুকু আমার নির্যাতিত বোনদের পাশে দাড়ানোর ব্যাপারে? ভাবতেই ভাবতে হতাশ হই। মাকে ডেকে ফারজানার লেখাটি পড়ে শোনাই। মা-ও দীর্ঘশ্বাস ছাড়েন। বলেন, তোরা এই বিষয়ে লিখতে পারিসনা। আজ আমার দেশে আল্লাহর নির্দেশ পালনার্থে হিজাব পড়ার অপরাধে তোদের বোনেরা যে পিরোজপুরে কারাগারে, এগুলো নিয়ে তোরা লিখতে পারিসনা? মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামী বিধান মানতে পারবোনা, এ কেমন দেশে বসবাস করছি। এই কি আমাদের নিয়তি? আমি জবাব দিতে পারিনা। বিশ্বব্যাপি মুসলিমদের উপর হেন নির্যাতনের স্বার্থক প্রতিবাদ করার কেউ নেই। মুসলিমদের তুলনায় এক শাতাংশ ইহুদী নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে সমগ্র বিশ্বকে। জানি, জ্ঞান-বিজ্ঞান এবং গবেষণায় ইহুদীদের অগ্রগামীতা এর অন্যতম কারণ। ভাবতে ভাবতে হাত মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। ভাবছি, কে কি করলো তার আগে নিজে কি করছি তার আত্মপর্যালোচনা হওয়া উচিত। চিন্তা করছি পিএইচডি টা করেই ফেলবো। যত কষ্ট হোক, জ্ঞান গবেষণার রাস্তা থেকে বিচ্যুত হওয়া যাবেনা। হয়তো আমার অগ্রসরতা আরো পাঁচজনকে উৎসাহিত করবে। জ্ঞানের রাজ্যে আজ হোক কাল হোক, একদিন আমরা, আল্লাহর সকল বান্দারা, অগ্রসর হবোই। জুলুমের অবসান হবে। সেই সংগ্রামের একজন পরিশ্রমী কর্মী হবার তৌফিক আল্লাহ আমাকে দান করুন।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


